Vitamin B12 Deficiency: কোন লক্ষণ দেখে বুঝবেন শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি রয়েছে?
প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখা খুব দরকার। শরীর সুস্থ রাখতে গেলে সুষম আহারেরও দরকার। সেই কারণে ভিটামিন, খনিজ, ফাইবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার প্রত্যেককেই নিত্যদিন খাদ্য তালিকায় রাখা উচিত। না হলে আপনার শরীরে প্রোটিনের কোনও ঘাটতি থাকবে না। পূরণ হবে ভিটামিন, ফাইবারের ঘাটতিও। যার কারণে আপনার শরীর সুস্থ থাকবে ঠিক, তেমনি ভিটামিন বি ১২ এর অভাবে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তির শরীরে ভিটামিন ১২ এর অভাব আছে তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। বাতের ব্যথা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সঙ্গে ক্যানসারের ঝুঁকি বাড়ে অনেক।

লক্ষণ
আবার অনেক সময় ভিটামিন ১২ এর অভাবে শরীরে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। হাত পা অসার হতে থাকে। শরীর ক্রমশ ক্লান্ত হয়ে যায়। সেই সঙ্গে মাথা ব্যথা হয়। আবার অনেকের শ্বাস নিতে কষ্ট হয়, অনেকে অজ্ঞান পর্যন্ত হয়ে যান, এই লক্ষণ গুলো যদি আপনার সঙ্গেও হয় তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ভিটামিন বি ১২ কতটা প্রয়োজন শরীরে
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি ১২ এর প্রয়োজন, অন্যদিকে যে সকল নারী গর্ভবতী তাদের কিন্তু ২.৬ মাইক্রোগ্রাম ভিটামিন বি ১২ এর দরকার। আর যাদের সদ্য সন্তান হয়েছে, যারা সন্তানকে তাদের স্তন পান করাচ্ছেন, সেইসব মহিলাদের ২.৮ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন।
কোন রোগের সম্মুখীন হতে পারেন আপনি?
ভিটামিন বি ১২ এর অভাব হলে শরীর ক্রমশ দুর্বল হতে থাকে, মাথা হালকা বলে মনে হয়। সেই সঙ্গে মাথায় খুব যন্ত্রণা হয়। ত্বক ফ্যাকাসে হয়ে আসে। জিভ সাদা হয়, আবার অনেকের কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মত সমস্যা হয়। শুধু তাই নয় অনেকেরই খিদে পায় না।
ভিটামিন বি ১২ এর অভাব হলে অনেকের পেশী দুর্বল হতে থাকে। গায়ে কাজ করার মত ক্ষমতা কমতে থাকে না। অনেকেই চোখে কম দেখেন। শরীর অসাড় হতে থাকে। শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রবল।

কেন শরীরে এর ঘাটতি থাকে
চিকিৎসকেরা বলছেন, যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন না থাকে, তাহলে আপনার নানান সমস্যার সৃষ্টি হবে। তবে ভিটামিনের ঘাটতি কেন হয় জানেন? যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি ১২ জাতীয় খাবার না খান, তাহলে আপনার শরীরে ঘাটতি হতে পারে। শুধু তাই নয় এছাড়াও রয়েছে যাদের গ্যাস্টিকের সমস্যা রয়েছে, অ্যানিমিয়া সমস্যা রয়েছে, তাদেরও ভিটামিন ১২ এর অভাব হয়ে থাকে। আবার যারা ডায়েট করেন হয়তো অনেকেই প্রোটিন সমৃদ্ধ খাবার খান না, তাদেরও কিন্তু ভিটামিন ১২ এর অভাব ঘটতে পারে শরীরে।
কী কী খাবেন
যদি আপনি ভিটামিন টুয়েলেভের ঘাটতি মেটাতে চান তাহলে নিত্যদিন ডিম, মাছ মাংস খাবেন। তবে অবশ্যই মাংস কিন্তু মুরগির মাংস খাবেন। সেই সঙ্গে দুধ খাবেন।












Click it and Unblock the Notifications