নিয়মিত সাঁতার কাটা শরীরের জন্য কতটা উপকারী, জানুন
আপনি যদি শরীর সুস্থ রাখতে চান ও ফিট থাকতে চান তাহলে রোজ সাঁতার কাটতে পারেন। এই গরমে যদি শান্তি পেতে চান তাহলে আপনিও সুইমিং পুল কিংবা পুকুরে একটু সাঁতার কাটতেই পারেন। তবে সাঁতার যে আমরা শুধুমাত্র গরমকালেই কাটি, তা কিন্তু নয়।
যে ব্যক্তি নিত্যদিন সাঁতার কাটেন তাঁর শরীর ভালো থাকে। তিনি ফিট থাকেন। তাঁর মনও কিন্তু ভালো থাকে। জানুন সাঁতার কাটার উপকারিতা সম্পর্কে।

- মানসিক চাপ কমবে
যদি মানসিক চাপ কমাতে চান বা মানসিক অবসাদ কাটাতে চান তাহলে অবশ্যই নিয়মিত সাঁতার কাটার অভ্যাস তৈরি করুন। যা আপনার মন ভালো রাখতেও সাহায্য করবে। যখন আপনার প্রচন্ড পরিমাণে টেনশন হবে তা থেকে মুক্তি পেতে একটু সাঁতার কাটতে পারেন।
- শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়বে
যদি আপনি আপনি শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে চান এবং সেই ক্ষমতা আরোও বাড়াতে চান তাহলে ভরসা রাখুন সাঁতার কাটার উপর। দীর্ঘ সময় ধরে শ্বাস নিতে সাঁতার কাটা খুব দরকার।
- রোগের ঝুঁকি কমবে
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ডায়াবেটিস, হার্টের সমস্যায় ভুগছেন। আবার তরুন তরুনীরাও মধ্যেও বাড়ছে নানান রোগের প্রকোপ। যদি আপনি সব ধরনের রোগের ঝুঁকি কমাতে চান তাহলে শরীরচর্চা হিসেবে বেছে নিতেই পারেন সাঁতার কাটাকে। তাছাড়া এই গরমে সাঁতার কাটলে শরীর কিন্তু বেশ ভালো থাকবে।
- স্ট্যামিনা বাড়বে
যদি আপনি স্ট্যামিনা বাড়াতে চান তাহলে রোজ সাঁতার কাটুন। কারণ যখন আপনি জলে সাঁতার কাটতে নামবেন তখন কিন্তু আপনার পুরো শরীরটাই কাজ করবে। হাত-পা নড়বে। যে কারণে আপনার স্ট্যামিনা ক্রমশ বাড়তে থাকবে। ঠিক তেমনি আপনি যদি নিত্যদিন সাইকেল চালান বা হাঁটেন তাহলেও কিন্তু আপনার ওয়ার্কআউট হবে।
- গোড়ালি বা জয়েন্টের ব্যথা কমবে
যারা সবসময় গোড়ালি বা জয়েন্টের সমস্যায় ভুগছেন তারা নিত্যদিন সাঁতার কাটতে পারেন। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যেহেতু আপনার শরীরের পুরোটাই জলে সব সময় থাকবে। সেই ক্ষেত্রে আপনার যে ব্যথা রয়েছে তা অনেকটা কমবে। মানসিক চাপ কমবে। বিশেষজ্ঞদের মতে, কার্ডিও করার থেকেও সাঁতার কাটা কিন্তু সব থেকে ভালো যোগব্যায়াম।
- রক্ত চলাচল ঠিক থাকবে
সাঁতার কাটলে শরীরের বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল খুব ভালো হয়। এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ে। এতে কিন্তু ফুসফুসও ভালো থাকে। এতে কিন্তু শ্বাস-প্রশ্বাসও ভালোভাবেও নেওয়া যায়।












Click it and Unblock the Notifications