Curry Leaves Benefits: কারিপাতার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?
বর্তমান সময়ে অনেকেই পেটের সমস্যায় ভোগেন। যেহেতু আমরা প্রায় সময় বাইরের জাঙ্ক ফুড, তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকি, যার কারণে আমাদের পেটের গোলমাল হতেই থাকে। সেইসঙ্গে ওজনও ক্রমশ বাড়তে থাকে।
যদি এগুলি থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে আপনি নিত্যদিন কারি পাতা খেতে পারেন। আবার যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, বা যাদের সকাল হলেই বমি বমি পায়, গ্যাস-অম্বলের সমস্যা রয়েছে তারাও কিন্তু নিত্যদিন কারি পাতা খেতে পারেন।

স্বাস্থ্যের জন্য এটি খাওয়া ভালো
শরীর সুস্থ রাখতে কারি পাতার জুরি মেলা ভার। কারি পাতা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, বি টু, ক্যালসিয়াম, আয়রন থাকে, যা শরীরের জন্য খুব ভালো। আয়ুর্বেদিক চিকিৎসায় অনেক রোগের জন্য কারি পাতা ওষুধ হিসাবে ব্যবহার করা হয়।
হজম শক্তি বাড়বে
আমরা আমাদের খাবারের স্বাদ বাড়াতেও কারি পাতা খাই। ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, আয়রন থাকে, তাছাড়াও থাকে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি কারি পাতার শুকিয়ে গুড়ো করে রাখেন, সেটিও কিন্তু আপনি খেতে পারেন। এটি যদি আপনি রোজ সকালে খান তাহলে আপনার হজম শক্তির ক্ষমতা আরও বাড়বে।
কারিপাতার রস খান
কারি পাতা খেলে আপনার হজম শক্তির উন্নতি হবে। প্রাচীনকালে হজম শক্তি যাদের ভালো হতো না তাদের কিন্তু কারি পাতাই খাওয়ানো হতো। এটি খেলে আপনার পেট ভালো থাকবে। কারি পাতার রস খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে
কারিপাতাতে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম থাকে। তাই এটি খেলে আমাশ, ডায়রিয়া বমি বমি ভাব ইত্যাদি কমে। সেইসঙ্গে আপনারা যদি প্রচুর পরিমাণে ওজন থাকে তাও কিন্তু আসতে আসতে কমবে। তাই আপনি রোজকারি পাতা খেতে পারেন।
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে রোজ কারিপাতা খান। কারিপাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি খেলে আপনার শরীর থেকে বেরিয়ে যাবে টক্সিন এবং তাতে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমবে।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
কারি পাতা খেলে বড় কোনও রোগ আপনাকে ছুঁতে পারবে না। কারি পাতায় যেহেতু ভিটামিন এবং ভিটামিন সি থাকে, তাই রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। লিভারেও খুব ভালো রাখে। অন্ত্রকে ভালো রাখতেও কারিপাতা খান।












Click it and Unblock the Notifications