হিতে বিপরীত, কাশি তাড়াতে কোডাইন যুক্ত সিরাপ আপনার আসক্তির কারণ হচ্ছে না তো
হিতে বিপরীত, কাশি তাড়াতে কোডাইন যুক্ত সিরাপ আপনার আসক্তির কারণ হচ্ছে না তো
শীত কাল আসতে বেশি দেরি নেই। ইতিমধ্যে হালকা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। হাত-পা শুষ্ক আবহাওয়ার জন্য টানতে শুরু করেছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়টা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। শুকনো কাশি ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। এই সময়েই ওষুধের দোকানে কাফ সিরাপের চাহিদা বাড়তে থাকে। কিন্তু এই কাফ সিরাপগুলো অনেক সময় উপকারের থেকে অপকার বেশি করছে না তো?

কোডাইন যুক্ত কাশির সিরাপে আসক্তি
ওভার দ্য কাউন্টার বা ওটিসি কাশির সিরাপগুলোর মধ্যে বেশিরভাগে কোডাইন থাকে। এই কোডাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা আসক্তির সৃষ্টি করে। পরীক্ষায় দেখা গিয়েছে ১০০ মিলি কাশির কোডাইন যুক্ত কাশির সিরাপ ৩০ মিলিগ্রাম মরফিনের ট্যাবলেটের সমান। অনেকেই হয়তো জানেন না এটি একটি মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়। হেরোইন পর্যায়ের মাদক এটি। এই কোডাইন যুক্ত কাশির সিরাপে মানুষের আসক্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, খুব অল্প মাত্রায় কোডাইন যুক্ত কাশির সিরাপে মানুষ আসক্ত হতে পারে।

কোডাইন যুক্ত সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া
কোডাইন যুক্ত এই কাশির সিরাপে আসক্তিতে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। যেমন দ্রুত মানুষ অবসাদে চলে যায়। কোডাইন যক্ত কাশির সিরাপে বাড়িয়ে দেয় উদ্বেগের মাত্রা। এমনকী, পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্থিরতা বেড়ে যায় বলে জানা গিয়েছে। কোডাইন যুক্ত কাশির সিরাপে মেটাবলিজম দুর্বল করে দেয় বলে একধিক পরীক্ষায় জানতে পারা গিয়েছে। কোডাইনের বিষয়ে কোনও সতর্কতা কাশির সিরাপের ওপর লেখা থাকে না। যার ফলে মানুষ অজান্তেই কোডাইনে আসক্ত হয়ে পড়েন। বাজারে কাশির সিরাপের বেশিরভাগ সংস্থা ফেনসিডিল বা কোরেক্স ব্র্যান্ডের দখলে থাকে।

উচ্চ রক্তচাপের কারণ কাশির সিরাপ!
অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা কাশির ওষুধ হিসেবে এই সিরাপগুলো খান না। আসক্তি থেকে খান। অনেকে আবার সোডা পানীয়ের সঙ্গে মিশিয়ে খান। আবার অনেকে চা বা কফির সঙ্গে মিশিয়ে খান। এতে স্বাদ অনেকটা বেড়ে যায় সিসিএস অনেকটা কমে যায়। কোডাইন যুক্ত কাশির সিরাপকে সিসিএস বলা হয়ে থাকে। কোডাইন যুক্ত কাশির সিরাপের জেরে অনেক সময় মাথা ঘোরে, দৃষ্টি ও শ্রবন শক্তি ঝাপসা হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, দৃষ্টিভ্রম হয়ে থাকে। বেশি মাত্রায় কোডাইন যুক্ত কাশির সিরাপ অনেক সময় উচ্চ রক্তচাপের কারণ হয়।

আফ্রিকায় ৬৬টি শিশুর মৃত্যু
সম্প্রতি গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যুর কারণ হিসেবে ভারতীয় সংস্থার চারটি কাশির সিরাপকে দায়ী করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় চারটি সংস্থার কাশির সিরাপে প্রচুর পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল বা ইথিলিন গ্লাইকোল পাওয়া গিয়েছে। যা শরীর প্রবেশের সঙ্গে সঙ্গে শিশুদের মৃত্যর কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিষেধাজ্ঞার বিরোধিতা
কোডাইন যুক্ত কাশির সিরাপ আসক্তির কারণ। অনেকে নেশার জন্য এটি ব্যবহার করে। সংসদে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। কেন্দ্রের তরফে কোডাইন যুক্ত কাশির সিরাপকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা তীব্র বিরোধিতা করেন ওষুধ প্রস্তুত কারক সংস্থাগুলো। এই বিরোধিতার জেরে ওষুধগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications