তেল ছাড়া হেঁশেল অন্ধ! সঠিক তেলে রান্না করছেন তো? জানুন এই তেলগুলি খাওয়ার গুণাগুণ সম্পর্কে

তেল ছাড়া হেঁশেল অন্ধকার, তা কিন্তু বলাই যায়। তেল দিয়ে রান্না করেন সকলেই। তবে কেউ রান্নায় কম তেল দেন, কেউ বা আবার বেশি তেল দেন। কেউ বা খান সরষের তেল, কেউ বা সাদা তেল, কেউ বা আবার নারকেল তেলেও রান্না করে খান।

তবে এমন কিছু তেল রয়েছে সেগুলো কি আপনি আপনার রান্নায় ব্যবহার করেন। এই তেলগুলো দিয়ে রান্না করলে খাবারের স্বাদ বাড়ার পাশাপাশি শারীরিকভাবেও কিন্তু সুস্থ থাকা যায়। এই তেলগুলি দিয়ে রান্না করলে কী কী উপকার হয় শরীরের, জানুন।

oil

  • সরষের তেল

এই তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই এই তেল দিয়ে যদি আপনি নিত্যদিন রান্না করে খান, তাহলে কোলেস্টেরলের মাত্রা কমবে। এমনকি শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে। হার্ট ভালো থাকবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। আর এই তেল খেলে চুল ঘন কালো হবে। চুল কিন্তু সহজে ভেঙে যাবে না। যেকোনও রান্না করলে স্বাদও কিন্তু বেড়ে যাবে।

  • ঘি

অনেকেই কিন্তু ঘি খেতে চান না, তাঁরা মনে করেন তাতে ওজন বেড়ে যায়। তবে তা কিন্তু একদমই নয়। ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি ঘি রান্নায় খান, তবে অল্প পরিমাণে খাবেন। এতে কিন্তু শরীর ভালো থাকবে। হাড় ভালো থাকবে। শীতকালে ঘি খেলে আপনার জ্বর, সর্দি-কাশির ঝুঁকিও অনেক কমবে।

  • নারকেল তেল

সাধারণত আমরা চুলে কিন্তু নারকেল তেল ব্যবহার করি। নারকেল তেল দিয়ে রান্না করা হয় তা অনেকেই জানেন না। তবে নারকেল কিন্তু উত্তর ভারতের বাসিন্দারা রান্না করে খান। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। এই নারকেল তেল দিয়ে ভাজা যেকোনও খাবার খেলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়।

  • চিনা বাদামের তেল

চিনা বাদামের তেলে অনেক গুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। তাছাড়া মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যা হার্টের জন্য খুব ভালো। এটি খেলে আপনার কখনোই গ্যাশ, অম্বল হবে না।

  • তিলের তেল

তিলের তেলে অনেকেই খান। তবে বিশেষত এই তেলের রান্না করে খান অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বাসিন্দারা। তিলের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই তেল খেলে আপনার শীতকালেও ঠান্ডা লাগবে না আপনার। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। এটি খেলে শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হবে। যদি আপনারা বুকে কফ জমার মতোন সমস্যা থাকে, তাহলে এই তেলে রোজ রান্না করে খান। তাহলে খুব সহজেই এই সমস্যা দূর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+