এ ধরনের পাত্রে রান্না করলে বাড়তে পারে অ্যালজাইমার ঝুঁকি!‌ এর বিকল্প ব্যবস্থা কী জানুন

এ ধরনের পাত্রে রান্না করলে বাড়তে পারে অ্যালজাইমার ঝুঁকি!‌ এর বিকল্প ব্যবস্থা কী জানুন

লুচি ভাজার জন্য অথবা সবজি রান্নার করার জন্য একাধিক ভারতীয় পরিবারে অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা খুবই সাধারণ ব্যাপার। যদিও বরোদার এমএস বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিশেষজ্ঞরা তাঁদের নতুন গবেষণায় দেখেছেন যে অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করলে তা অ্যালজাইমার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষণায় কী জানা গেল

গবেষণায় কী জানা গেল

অ্যালুমিনিয়ামের কড়াইতে খাবার রান্না করা, বিশেষ করে ভাজাভুজির করার ফলে আমাদের খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়ামের আণুবীক্ষণিক কণার ব্যবহার হতে পারে। অ্যালজাইমার পাশাপাশি ওস্টোপরোসিস, কিডনির অসুখ সহ একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এমএসইউ-এর খাদ্য ও পুষ্টি বিভাগের গবেষকরা দেখেছে যে অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে অ্যালজাইমার গভীর যোগসূত্র রয়েছে। এটি একটি স্নায়বিক রোগ যা মস্তিষ্ককে সঙ্কুচিত করে এবং মস্তিষ্কের কোষের মৃত্যু ঘটায়। বরোদার গ্রামীণ এলাকায় বসবাসকারী ৬০ বছর ও তার ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের বাড়িতে একাধিক রান্নার কাজে ব্যবহৃত অ্যালুমিনিয়াম পাত্রের ব্যবহার ও অ্যালজাইমার সঙ্গে এর সম্পর্ক কী তা জানতে গবেষণা চালানো হয়। ৯০ জন রোগীদের মধ্যে মৃদু, হাল্কা ও গুরুতর অ্যালজাইমা রোগের প্রত্যেক বিভাগে ৩০ জন করে রয়েছেন।

অ্যালুমিনিয়াম গলতে শুরু করে দেয়

অ্যালুমিনিয়াম গলতে শুরু করে দেয়

অ্যালুমিনিয়াম পাত্রে যখন কোনও খাবার রান্না করা হচ্ছে, কোনও খাবার ভাজা হচ্ছে বা অনবরত খাবার নাড়া হচ্ছে তখন পাত্রের অ্যালুমিনিয়াম উপাদান উচ্চ তাপমাত্রায় এসে গলতে শুরু করে দেয়। এই গলা ধাতব বস্তু খাবারের সঙ্গে মেশে যা পরে আমরা খাই এবং আমাদের হজম ক্ষমতাকে ব্যাহত করে। গবেষকরা দেখেছেন যে অ্যালজাইমারের তীব্রতা তাঁদেরই উচ্চ যাঁরা প্রায়ই অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার করেন ভাজার জন্য, রোস্টিংয়ের জন্য, হাল্কা ভাজা ও কোনও খাবার সেদ্ধ করার জন্য। যারা খাবার বা বেকিংয়ের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন তাদের তুলনায়।

অ্যালুমিনিয়ামের কুফল

অ্যালুমিনিয়ামের কুফল

আমেরিকার টক্সিক সাবস্টেন্স ও ডিজিস রেজিস্ট্রি এজেন্সি অনুযায়ী, মানুষ খাবারের সঙ্গে ০.‌০১ থেকে ৫ শতাংশ অ্যালুমিনিয়াম শোষণ করে। তাই অ্যালুমিনিয়াম খাওয়ার পরেও, এর বেশিরভাগই আপনার রক্ত প্রবাহে প্রবেশ করবে না। ২০১৭ সালে এক জার্মান মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গিয়েছিল যে যাদের রক্তে অ্যালুমিনিয়াম জৈবিকভাবে দ্বিগুণ গ্রহণযোগ্য মাত্রা ছিল তাদের মনোযোগ, শেখা ও স্মৃতিশক্তির পরীক্ষায় কম কর্মক্ষণতা অনুভব করেছে। কিন্তু এই স্তরগুলি শুধুমাত্র অ্যালুমিনিয়াম শিল্পের কর্মীদের মধ্যে পাওয়া গিয়েছে এবং অ্যালজাইমারের সঙ্গে এই ফলাফলের কোন সুস্পষ্ট যোগসূত্র ছিল না।

বিকল্প উপায়

বিকল্প উপায়

সবচেয়ে ভালো কাজ হল নিজের স্বাস্থ্যকে এভাবে ঝুঁকিতে ফেলবেন না। গবেষকরা সুপারিশ করেছেন যে অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার না করে তার পরিবর্তে স্টেনলেস স্টি বা ওভেনে রান্না করা যায় এমন কাঁচের পাত্র ব্যবহার করা উচিত। লোহার কড়াই ও হাতা-খুন্তিও ভালো রান্না করার ক্ষেত্রে কারণ এতে কোনও সিন্থেটিক অথবা ক্ষতিকর উপাদানের মোড়ক থাকে না। লোহার পাত্র খাবারে লোহার পরিমাণ বাড়িয়ে দেয় যা স্বাস্থ্যের জন্য ভালো ও উপকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+