জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে পড়ুক এই স্পেশাল খাবারগুলি, রইল রেসিপি
জামাইষষ্ঠী মানেই বাঙালির কাছে এক আনন্দের দিন। এদিন বিশেষ করে শাশুড়ি ও জামাইয়ের দিন। জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিনের প্রস্তুতি তুঙ্গে। এই বিশেষ দিন অরণ্যষষ্ঠী নামে পরিচিত। এই বিশেষ দিনে শাশুড়িরা জামাইকে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ান।
চাইনিস, মোগলাই ডিশ ছাড়া এই বিশেষ দিনে জামাইদের পাতে যদি থাকে একদম বাঙালি ঘরানার রান্না, তাহলে কেমন হয় বলুন তো! আপনিও কিন্তু আপনার আদরের জামাইকে এই রান্না গুলি বাড়িতেই রান্না করে খাওয়াতে পারেন।

- পোলাও
পোলাও খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। ঝাল ঝাল মটন বা চিকেন কষার সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাও হলে আর কিন্তু কোনও কথাই নেই। আপনিও কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পোলাও।
- উপকরণ
পোলাও বানাবার জন্য আপনাকে নিতে হবে গোবিন্দ ভোগ চাল, কিছু কাজু কিশমিশ, ঘি থাকলেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পোলাও।
- বানানোর পদ্ধতি
প্রথমে আপনি চাল ভালোভাবে ধুয়ে নেবেন। তাতে ঘি, সামান্য পরিমাণ হলুদ ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে আপনি কাজু, কিশমিশ গুলো ভালোভাবে ভেজে তুলে রাখবেন। তারপর যে চালটা আপনি ভিজিয়ে রেখেছেন সেই চালটা কড়াইতে দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবেন ভেজে রাখা কাজু, কিশমিশ। তারপর তাতে আপনি দেবেন গরম জল।
পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ। চাল হাফ ফুটে এলে সে সময় কাজু, কিশমিশ, নুন, চিনি দিয়ে আবারও ঢেকে দেবেন। তারপর যখন আপনার পোলাও টা দেখবেন একদম পুরোপুরি হয়ে গেছে। তখন ১০ মিনিটের জন্য এটা ঢেকে রাখবেন। এতে আপনি সামান্য গোলাপজল ছড়িয়ে দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে পোলাও।
- কাতলা কালিয়া
এমন অনেকেই রয়েছেন যারা মাছ খেতে ভীষণ ভালোবাসেন। আপনার জামাইরাও কি মাছ খেতে ভালোবাসেন। তাহলে তাঁকে দিন কাতলা কালিয়া।
- উপকরণ
কাতলা মাছ, চেরা কাঁচালঙ্কা, টম্যাটো কুচি, পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, সরষের তেল, নুন।
- কীভাবে বানাবেন
কাতলা কালিয়া বানাতে প্রথমে আপনাকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে। তারপর একটি কড়াই বসিয়ে তাতে তেল ভালোভাবে গরম করে নেবেন। গরম তেলে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। তারপর আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, কাঁচা লঙ্কা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়বেন। যতক্ষণ বাদামি হচ্ছে ততক্ষণ ভাজবেন। তারপর আদা, রসুন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজবেন।
তারপর টম্যাটো দিয়ে ভালোভাবে ভাজুন। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, চিনি স্বাদ মতন নুন, মশলা দিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিন জল। জল ফুটে গেলে দিয়ে মাছ দিয়ে দিন। তারপরে অল্প পরিমান গরম মশলার গুঁড়ো দিয়ে রেখে দিন। নামাবার আগে উপরে খানিকটা ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।
- চিকেন কষা
আপনার আদরের জামাইকে পাতে চিকেন কষা দেবেন না তাই আবার হয় নাকি! খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি চিকেন কষা।
- উপকরণ
চিকেন কষা বানাতে লাগবে মুরগির মাংস, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজকুচি, সরষের তেল গোটা গরম মশলা।
- কীভাবে বানাবেন
মাংসকে প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর এক কাপ টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা মিশিয়ে ভালোভাবে মেখে রেখে দিন। অন্তত আধ ঘন্টা রাখবেন। তারপর আপনি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিন। তারপর কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে গরম মশলা, চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর তার থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন। তারপর তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে ঢেকে রাখুন। যখন দেখবেন মাংস থেকে জল ছেড়ে এসেছে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। পাঁচ মিনিট পর দেখবেন একদম তৈরি হয়ে গেছে চিকেন কষা। তারপরে আপনি উপরে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন এই চিকেন কষা।
- মটন দোপেঁয়াজা
আপনার জামাই যদি মটন প্রেমী হয় তাহলে তো কোন কথাই নেই! তাকে আপনিও খাওয়াতে পারেন মটন দোপেঁয়াজা।
- উপকরণ
মটন দোপেঁয়াজা বানাতে লাগছে খাসির মাংস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টক দই,, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, গুঁড়ো, ধনে গুঁড়ো, সরষের তেল, নুন।
- কীভাবে বানাবেন
খাসির মাংসে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালোভাবে মেখে রেখে দিন আধ ঘন্টা। তারপর প্রেশার কুকারে সরষের তেল দিয়ে ভালোভাবে তেল গরম করে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজুন। যখন দেখবেন এর রঙ বাদামী হয়ে এসেছে, তখন দিয়ে দেবেন খাসির মাংস। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আপনি নাড়তে থাকবেন। এসময় আপনার অল্প পরিমাণে টম্যাটো দিতে পারেন। দিয়ে ভালোভাবে নাড়বেন। তারপর দিয়ে দেবেন উষ্ণ গরম জল। দিয়ে পাঁচটা সিটি দেবেন। তাহলেই একদম তৈরি হয়ে যাবে মটন দোপেঁয়াজা।
- আমের চাটনি
শেষপাতে জামাইকে দিন কাঁচা আমের চাটনি। এতে কিন্তু তাঁর খাওয়াটা একদম জমে যাবে।
- কীভাবে বানাবেন
প্রথমে কড়াইতে তেল দিন। তারপর তাতে সরষে, জিরে, মেথি, মৌরি ভালোভাবে দিয়ে ভাজুন। গন্ধ বেরোলে দিয়ে দিন কেটে রাখা আম। হলুদ, আদা দিয়ে স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে আমটা নাড়তে থাকুন। তারপর পরিমাণ মতন জল দিন। জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিন আম। আম নরম হয়ে গেলে এর ওপরে আপনি চিনি বা গুড় দিতে পারেন। তা দিয়ে ভালোভাবে নাড়বেন। হয়ে গেলে তার ওপরে অল্প পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন আমের চাটনি। এটি কিন্তু খেতে অসাধারণ লাগে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications