আপনার বাড়ির বাচ্চা করলা তেতো বলে খাচ্ছে না, তেতো ভাব দূর করতে করুন এভাবে রান্না
করোলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তবে করলা স্বাদে তেতো বলে অনেকেই খেতে চান না। আর বাচ্চারা তো করলা মুখে তুলতেই চায় না। এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে।
পুষ্টিগুণ থাকা সত্ত্বেও বাচ্চারা কিন্তু এই সবজি খেতে চায় না। তবে ডায়াবেটিস রোগীদের জন্য করোলা খাওয়া খুব ভালো। তবে যদি আপনার বাড়ির শিশু করলা মুখে তুলতে না চায়, তাহলে এইভাবে তাকে রান্না করে খাওয়ান করলা। কীভাবে রান্না করবেন করলা, জানুন।

- নুন দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন
প্রথমে করলা ভালো করে ধুয়ে নিন। তারপর করলার খোসা করলায় ভালোভাবে নুন মাখিয়ে রাখুন। তারপর জল ছিটিয়ে সেই নুন ধুয়ে ফেলুন। তারপরে আপনি সেটি দিয়ে তরকারি রান্না করতে পারেন। এতে কিন্তু তেতো ভাগ অনেক কম লাগবে।
- বীজ বার করে নিন
করলাকে মাঝখান থেকে কেটে প্রথমে তার বীজগুলোকে বার করে দিন। তারপর আপনি করলার জুস করতে পারেন। এই জুসে সামান্য অ্যালোভেরার জুস যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু তেতো ভাব অনেকটাই কমবে।
- দই দিয়ে করলা মেখে রেখে দিন
আপনি কি জানেন করলাতে দই ব্যবহার করলে খুব সহজে করোলা থেকে তেতো কমে যায়। এই করোলা কেটে এক ঘন্টা আগে কিছুটা দইয়ে মিশিয়ে রাখুন। কারণ দই করলার সব তেতো শুষে নেবে। তাছাড়া দইয়ের সঙ্গে আপনি সামান্য চিনি দিয়েও রাখতে পারেন।
- আগে থেকে করলাতে এটি মাখিয়ে রাখুন
করলাতে তেতো দূর করতে আপনি করলায় আগে থেকে নুন মাখিয়ে রাখুন। নুনে প্রচুর পরিমাণে খনিজ থাকে। যা করলা তেতো দূর করতে সাহায্য করে। তবে করোলার তরকারি করার আগে অবশ্যই ৩০ মিনিট করোলা কেটে নুন দিয়ে রাখবেন। তারপর এটি আলাদা ভাবে ধুয়ে নেবেন। করোলা থেকে জল ছাড়লেই বুঝতে পারবেন তেতো চলে গেছে। এটি খেতেও কিন্তু ভালো লাগে।
- রান্নায় দিন পেঁয়াজ ও মৌরি
করলার তেতো দূর করতে আপনি রান্নায় পেঁয়াজ, মৌরি বেশি করে দিন। এটি সবজিতে শুধু স্বাদ বাড়াবে তা নয়। করলার তেতো ভাগ দূর করতেও সাহায্য করবে। যারা যারা করলা তেতো বলে খান না তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications