Constipation: শিশুদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
বেশিরভাগ বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, কারণ শিশুরা যে শুধু অনিয়মিত মলত্যাগ করে, তা কিন্তু নয়। এমন অনেক শিশুরা রয়েছে যারা মলত্যাগ করলে তা স্বাভাবিক হয় না অনেক সময়, প্রকৃতপক্ষে একেই কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা বাড়ে। তবে অভিভাবকরা অনেক সময় এটি বুঝতে কিন্তু দেরি করে ফেলে, তখন কিন্তু বাচ্চারা নানান সমস্যা চলে আসে। আবার এমন অনেকে হয়তো আছে, যারা ছোট থেকে অনেকে ওষুধ খাওয়াতে চান না।
যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে দেরি না করে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি আপনি ঘরোয়া প্রতিকার মানতে চান, তাহলে এই প্রতিকার গুলি মানতেই পারেন।

- ফাইবার সমৃদ্ধ খাবার
যদি আপনার শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, আর তা থেকে তাকে মুক্তি দিতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখবেন। কারণ ফাইবার জাতীয় খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। তাই তার খাদ্য তালিকায় আপনি শস্য জাতীয় খাবার, ফল, শাকসবজি ইত্যাদি রাখবেন।
যদি আপনার শিশু সবজি খেতে না চায় তাহলে তাকে আপনি পাউরুটির ওপর আপেল, নাশপাতি, গাজর ইত্যাদি ছোট ছোট করে কেটে দিতে পারেন। এটি খেতেও ভালো লাগবে। আবার স্ট্রবেরি সঙ্গে দই, ফল মিশিয়েও দিতে পারেন।
- বেশি করে জল খাওয়াবেন
শিশুদের শরীর অনেক সময় ডিহাইড্রেড হয়ে যায়, তারা ভালোভাবে খাবার হজম করতে পারে না। তারা পর্যাপ্ত পরিমাণে জল খায় না । তাই জন্য হয়তো তাদের অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। তাই বাচ্চা যেন সারাদিন জল খায়, সেটি দেখবেন। যদি জল খেতে না চায় তাহলে ফলের রস খাওয়াবেন। লেবুর জল খাওয়াবেন। পারলে ডাবের জল খেতে দেবেন। এটি কিন্তু শরীরকে কখনোই ড্রিহাইড্রেড হতে দেবে না।
- প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়াবেন
বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আপনি তাকে নিত্যদিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে দিন। খাদ্য তালিকায় রাখুন দই। দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক যৌগ থাকে। দই খেলে শরীর ভালো থাকবে। শরীরও কিন্তু সুস্থ থাকবে, যদি আপনার শিশু দই খেতে না চায়, তাহলে তাঁকে ফলের সঙ্গে দই দিতে খেতে পারেন।
- একই সময়ে শিশুকে টয়লেট করাবেন
শিশু যাতে প্রত্যেকদিন একই সময় টয়লেটে যায়, সেদিকে খেয়াল রাখবেন। প্রত্যেকদিন একই সময় তাকে টয়লেট করান। এতে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে।
- সকালে বাচ্চাকে গরম জল খাওয়াবেন
যদি পারেন প্রত্যেকদিন সকালে শিশুকে এক গ্লাস গরম জল খেতে দিন। সেই সঙ্গে চার পাঁচটা কিশমিশ রাতে ভিজিয়ে খেতে পারেন, তারপর তাঁকে এক গ্লাস গরম গরুর দুধ দিন। সেই সঙ্গে এক চামচ ঘি খাওয়াতে পারেন এতে যদি তার পেট ফোলা থাকে পেটে গ্যাস হয়, সেটিও কিন্তু কমে যাবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।
- সেদ্ধ করা খাবার খাওয়াবেন
যে সকল শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের কখনোই কাঁচা খাবার দেবেন। সব খাবার সেদ্ধ করে দেবেন, কারণ অনেকেই আছেন যারা কিন্তু শিশুদের অনেক সময় স্যালাডে টম্যাটো কিন্তু বাচ্চাকে কাঁচা খেতে দেন, কিন্তু সেটি দেবেন না। সেটিকে সেদ্ধ করে রান্না করা খাবার দেবেন। শিশু কম পরিমাণে চিনি খেতে দেবেন। বাইরের খাবার বা প্যাকেট জাত কোনো দ্রব্য তাকে কখনোই খেতে দেবেন না এবং বেশি পরিমাণে ভাজা খাবার তাকে দেবেন না। তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে।












Click it and Unblock the Notifications