Conjunctivitis: কনজাঙ্কটিভাইটিস কী, জানুন লক্ষণ, কীভাবেই বা মিলবে রেহাই
বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই একটু কমে, আর এই সময়ে বাড়ে রোগের প্রকোপ। কনজাঙ্কটিভাইটিস হল মূলত চোখের একটি ফ্লু। এটি বর্ষাকালে মূলত হয়ে থাকে।
বর্তমানে দেশজুড়ে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে দিল্লিতে ১০০ টির বেশি কেস রিপোর্ট করা হয়েছে। তবে কীভাবে ছড়ায়, কীভাবেই বা মিলবে এর থেকে মুক্তি।

Conjunctivitis Cases Surge: রক্ত লাল হয়ে উঠছে চোখ, কীভাবে বাঁচবেন সংক্রমণ থেকে জেনে নিন চিকিৎসকের পরামর্শ
কী কারণে হয় এই কনজাঙ্কটিভাইটিস
কনজাঙ্কটিভাইটিস সাধারণত ভাইরাস বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণে চোখের এই সংক্রমণ দেখা দেয়। চোখের সাদা অংশ লাল হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণেও এই রোগের সৃষ্টি হয়।
রোগীর কোনও জিনিস ব্যবহার করবেন না
কনজাঙ্কটিভাইটিস কীভাবে ছড়ায়, মূলত এটি বর্ষাকালে হয়। যদি সংক্রমিত কোনও ব্যক্তির সঙ্গে আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার এটি হওয়ার সম্ভাবনা থাকবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির চোখের দিকে আপনি তাকালে বা চোখ স্পর্শ করলে, বা তার ব্যবহার করা কোনও জিনিস স্পর্শ করলে আপনি যদি ভালোভাবে হাত না ধুয়ে থাকেন, তাহলে আপনার এটি হওয়ার সম্ভাবনা থাকবে।
রোগীর চোখের দিকে তাকাবেন না
যদি দেখেন কোনও ব্যক্তি আপনার সামনে এই রোগে আক্রান্ত, ভুলেও তার চোখের দিকে তাকাবেন না। রোগীর ব্যবহার করা রুমাল, তোয়ালে, দরজার হাতল, মোবাইল ইত্যাদি কখনোই স্পর্শ করবেন না। তার হাত দেওয়া কোন জিনিসে হাত দেবেন না।

লক্ষণ
কনজাঙ্কটিভাইটিসে আক্রান্ত ব্যক্তির চোখের সাদা অংশ ক্রমশ লাল হয়ে যাবে। চোখ চুলকাবে, চোখ দিয়ে জল পড়বে। চোখের ভেতর হালকা জ্বালা জ্বালা অনুভব হবে। যদি আপনি এসময় চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে তারা আপনাকে অ্যান্টি বায়োটিক দেবেন এবং চোখের ড্রপ দেবেন। যেটির সাহায্যে আপনি সুস্থ হয়ে উঠবেন।
চোখের যত্ন নিন
বর্ষাকালে চোখের বিশেষ যত্ন নিতে হবে, বারবার আপনি চোখে হাত দেবেন না। বাইরে বেরোলে কখনোই চোখে হাত দেবেন না। ভালোভাবে হাত ধোবেন। এই সময়ে বারবার চোখ, মুখে জল দেবেন। কন্টাক্ট লেন্স না পড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যদি আপনার চোখ বারবার শুকিয়ে যায় তাহলে লুব্রিকেটিং আই ড্রপ দেওয়া উচিত। বাইরে বেরোলে চোখ সাবধানে রাখার চেষ্টা করুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications