Conjunctivitis: বর্ষাকালে চোখ রাখুন সাবধানে, কনজাঙ্কটিভাইটিস হওয়া আটকাবেন কীভাবে?

বর্ষাকালে নানারকম রোগের প্রকোপ বাড়ে, তা আমরা সকলেই জানি। এসময় কিন্তু ফ্লু, ঠান্ডা লাগা, চোখের ফ্লু লেগেই থাকে। এই সময়ে কনজাঙ্কটিভাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এই রোগে আক্রান্ত হলে

চোখের সাদা অংশে লাল হয়ে যায়। চোখে চুলকানি ভাব দেখা দেয়। জ্বালা জ্বালা অনুভব হয়। এটা বিশেষত অ্যালার্জি ও ভাইরাসের কারণে হয়ে থাকে।

Conjunctivitis

কনজাঙ্কটিভাইটিস সাধারণত ভাইরাস বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণে চোখের এই সংক্রমণ দেখা দেয়। চোখের সাদা অংশ লাল হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণেও এই রোগের সৃষ্টি হয়। আগেই থেকেই সচেতন থাকুন।

স্বাস্থ্যের দিকে নজর দেবেন

চোখের ফ্লু প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। ভালোভাবে হাত পরিষ্কার করে খাওয়া দাওয়া করতে হবে। সেই সঙ্গে ভালোভাবে হাত ধুতে হবে। তারপরেই চোখে হাত দেবেন। রাস্তায় কখনোই চোখে হাত দেবেন না, তাহলে আপনার চোখে প্রবেশ করতে পারে ব্যাকটেরিয়া।

বারবার মুখ ধুয়ে ফেলুন

পারলে সারাদিনে ২ থেকে ৩ বার একদম হালকা গরম জল সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে আসতে আসতে চোখে মুখ পরিষ্কার করুন। চোখের মধ্যে যদি কোনোও ব্যকটেরিয়া থাকে তা কিন্তু মরে যাবে।

লেবু খান

ভিটামিন সি যুক্ত খাবার খান, যদি পারেন রোজ লেবু খাবার চেষ্টা করেন। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই লেবু খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যদি পারেন সারাদিনে ৫০০ মিলিগ্রাম ভিটামিন সি খাবার খান। এটি গেলে আপনি চোখের ফ্লু থেকে অনেকটাই বাঁচবেন।

Conjunctivitis

রোগীর জিনিস ব্যবহার করবেন না

যদি দেখেন কোনও ব্যক্তি আপনার সামনে এই রোগে আক্রান্ত, ভুলেও তার চোখের দিকে তাকাবেন না। রোগীর ব্যবহার করা রুমাল, তোয়ালে, দরজার হাতল, মোবাইল ইত্যাদি কখনোই স্পর্শ করবেন না। তার হাত দেওয়া কোন জিনিসে হাত দেবেন না।

পুকুরে সাঁতার কাটবেন না

পুকুরে সাঁতার কাটতে না যাওয়াই ভালো। এতে আপনার যে শুধু চোখেরই ক্ষতি হবে তা কিন্তুই নয়, চোখেরও কিন্তু সমস্যা হবে , গায়ে চুলকানিও হতে পারে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

সানগ্লাস পরুন

বর্ষাকালে যখনই বাইরে বেরোবেন তখনই সানগ্লাস পরে থাকবেন বা চশমা পরে থাকার চেষ্টা করবেন। এতে আপনি অ্যালার্জি বা বাইরের কোনও সংক্রমণ থেকে আপনি মুক্তি পাবেন। চোখের ফ্লু কমবে। আবার ইউভিযুক্ত সানগ্লাস পরবেন, আপনার চোখও ভালো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+