Conjunctivitis Cases Surge: রক্ত লাল হয়ে উঠছে চোখ, কীভাবে বাঁচবেন সংক্রমণ থেকে জেনে নিন চিকিৎসকের পরামর্শ

রক্তজবার মতো লাল হয়ে উঠছে চোখ। তার সঙ্গে জল পড়ছে হু হু করে। আলোর দিকে তাকানো যাচ্ছে না। একেবারে জর্জরিত দশা চোখ নিয়ে। ঘরে ঘরে এখন দেখা দিচ্ছে চোখের এই সমস্যা। এটা আর কিছুই নয় আসনে কনজান্টিভাইটিস। বাংলায় আমরা অনেকেই একে জয়বাংলা বলে থাকি।

যেকোনও মহামারীর মতোই এই রোগ সংক্রামক। একবার বাড়িতে কারোর হলে সঙ্গে সঙ্গে বাড়ির সকলের চোখে সংক্রমণ ছড়াবে অবধারিত। এবং ঘরে ঘরে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছে এই সংক্রমণে। বর্ষা জুড়েই নাকি এই সংক্রমণের দাপট থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Conjunctivitis Cases Surge

এমনকী সংক্রমণ আরও বাড়বে বলেও আশঙ্কার কথা শুনিয়েছেন চিকিৎসকরা। শহরের প্রতিটি চোখের হাসপাতালে কনজান্টিভাইটিস নিয়ে আক্রান্তরা আসছেন। এমনকী পাড়ার চোখের ডাক্তারদের চেম্বারেও ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ বেশি ছড়াচ্ছে। গোটা দেশেই নাকি এই ধরনের চোখের সংক্রমণ বাড়ছে।

কেন ঘটছে সংক্রমণ

বর্ষা আসতেই হু হু করে কনজান্টিভাইটিসের সংক্রমণ কেন বাড়ছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। গত কয়েক বছরে তেমন সংক্রমণ দেখা যায়নি কনজান্টিভাইটিসের। গত কয়েক বছরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অন্যকোনও রোগের দেখা সেভাবে মেলেনি। এমনকী ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও অনেকটা কমে গিয়েছিল। কিন্তু করোনা প্রকোপ কাটতেই নতুন করে একাধিক সংক্রামিত রোগ দেখা দিয়েছে। তার মধ্যে এবছরে বর্ষা পড়তেই কনজান্টিভাইটিসের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আবার চিকিৎসকদের একাংশ মনে করছেন যে অ্যাডিনো ভাইরাসের থেকেই কনজান্টিভাইটিসের সংক্রমণ বেশি করে ছড়াচ্ছে।

Conjunctivitis Cases Surge

কীভাবে বাঁচবেন

চিকিৎসকরা বলছেন এর নির্দিষ্ট তেমন কোনও ওষুধ নেই। একটি নির্দিষ্ট সময় ৬ থেকে ৭ দিন পর্যন্ত সংক্রমণ থাকে তার পর ধীরে ধীরে সেটি কমতে শুরু করে। শিশুদের হলে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই সংক্রমণের সময় ভীষণ ভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। এটি একটি ভাইরাল ইনফেকশন। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন তাতে কিছুটা সংক্রমণ দ্রুত নিরাময় হয়। কষ্টও কিছুটা লাঘব হয়।

চিকিৎসকরা বারবারই জানিয়েছেন এই সংক্রমণের জন্য অযথা ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নিজেথেকেই ধীরে ধীরে নির্দিষ্ট সময়ের পর এর সংক্রমণ কমে যায়। এতে চোখের তেমন কোনও ক্ষতিই হয় না। তবে এই সংক্রমণ কারোর হলে অতিরিক্তি সচেতনতা প্রয়োজন। যেমন সংক্রমিত ব্যক্তি যেন বারবার চোখে হাত দিয়ে সেই হাত অন্যকোনও জায়গায় না দেন। সেই সঙ্গে সংক্রমিত ব্যক্তি যেন অন্যের ব্যবহার করা জিনিস ব্যবহার না করেন। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+