গরমে বাড়ছে সর্দি, কাশির সমস্যা, মুক্তি পেতে মানুন ঘরোয়া এই টিপসগুলি

আবহাওয়ার পরিবর্তন ও তীব্র গরমে অনেকেই কিন্তু শরীর খারাপ হওয়ার সমস্যায় ভুগছেন। এসময় অনেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা জল খান। আবার ঠান্ডা জল খাবার কারণে ঠান্ডা লেগে অনেকেরই কিন্তু সর্দি কাশি হচ্ছে।

গরমেও কিন্তু সর্দি-কাশি, জ্বরের সম্ভাবনা বাড়তে থাকে। তাই আপনি যদি সর্দি-কাশির সমস্যায় ভোগেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি।

Cough

  • কীভাবে সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন

যেহেতু গরমে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। তাই গরমে কিন্তু শরীরের দিকে বিশেষ নজর দিতে হয়। যাতে শরীর সর্দি-কাশির না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনাকে। তবেই কিন্তু শরীর হাইড্রেট থাকবে।

  • হলুদ খাবেন

সর্দি-কাশি সমস্যা থেকে মুক্তি পেতে নিত্যদিন প্রচুর পরিমাণে হলুদ খান। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেন্টরি, আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। সর্দি- কাশির সমস্যা থেকে বের হতে চান, রাতে ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন।

  • আদা খাবেন

সর্দি-কাশির কমাতে আপনি আদা খেতে পারেন। আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং আন্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা গলা ব্যথা, কাশি থেকে মুক্তি দেয়। এক কাপ গরম জলে, এক টুকরো আদা দিয়ে ফুটিয়ে সেই জল খেতে পারেন। এটি শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

  • তুলসী পাতা খাবেন

সর্দি- কাশি সমস্যা থেকে বের হতে তুলসী পাতার জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি বায়োটিক যৌগ রয়েছে। তাছাড়াও থাকে আন্টিইনফ্লেন্টরি, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই সর্দি-কাশি থেকে মুক্তি পেতে নিত্যদিন তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন আপনিও।

  • ঠান্ডা জল খাবেন না

গরমে শরীর সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল খান। তবে একদমই ঠান্ডা জল খাবেন না । এতে কিন্তু শ্লেষ্মা থাকলে তা আরোও বেড়ে যাবে। সর্দি-কাশির সমস্যা বাড়তে পারে। উষ্ণ গরম জল খেলে আপনার সর্দি-কাশি কমবে। বুকে কফ যদি আটকে থাকে তাও কিন্তু সহজে বের হয়ে আসবে।

  • স্যুপ খাবেন

গরমকালে সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি পেতে এবং শরীর হাইড্রেট রাখতে ভরসা রাখতে পারেন স্যুপের ওপর। স্যুপ খেলে আপনার গলা ব্যথা কমবে। ঠান্ডা লাগা কমবে। তাই আপনি সবজি, মুসুরির ডাল এবং মুরগির মাংসের স্যুপ করে খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+