ঘরোয়া এই সহজ উপায়েই মোবাইল চার্জার থেকে হেডফোন পরিষ্কার করুন
বর্তমান সময়ে মোবাইল ছাড়া এক পাও চলতে পারেন না কেউই। তাছাড়া বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে এই মোবাইল ও ইন্টারনেট। আর তাই মোবাইল সকলের হাতে থাকে। চার্জ না দিলে মোবাইল তো চলবে না!
তাই চার্জার আগে ভালো রাখতে হয়। আর আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু চার্জার সঙ্গে নিয়ে যেতে হয়। তাই চার্জার পরিষ্কার রাখতে হবে। এই উপায় মানলে আপনার চার্জার ছাড়াও আপনার হেডফোনও কিন্তু ঝকঝকে থাকবে । দেখুন চার্জার নতুনের মতন রাখতে কী করবেন আপনি।

- কীভাবে পরিষ্কার করবেন
সাদা রঙের চার্জার, কেবল বা হেডফোন খুব দ্রুতই নোংরা হয়ে যায়। পাশাপাশি যদি পাওয়ার ব্যাংকও সাদা রঙের থাকে তাও কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তা পরিষ্কার করতে অনেকেই হিমশিম খান।
- ভিনেগার ও জল
চার্জার পরিষ্কার করতে আপনি কিন্তু একটা পাত্রে তিন থেকে চার চামচ ভিনেগার নিতে পারেন। নিয়ে তার সঙ্গে কিছুটা পরিমাণ জল নিন। তারপরে একটি শুকনো কাপড় মিশ্রণে ভিজিয়ে আপনার চার্জারে ভালোভাবে ঘষে নিন। তাহলে দেখবেন তার থেকে নোংরা কত দ্রুত বেরিয়ে আসছে।
- সাবান জল
সাবান জলে কাপড় ভিজিয়ে আপনি কিন্তু কেবলে একবার ঘষতে পারেন। তারপর শুকনো একটি কাপড় দিয়ে মুছবেন। তারপরেই কিন্তু চার্জ দেবেন না। এতে কিন্তু সমস্যা হবে। এই কাজটি করার আধঘণ্টা পরেও তারপর চার্জ দেবেন।
- কী কী মানবেন
তবে চার্জার পরিষ্কার করার সময় আপনাকে কিন্তু অনেকগুলো জিনিস মানতে হবে। চার্জার কিন্তু সবসময় আনপ্লাগ করে তবেই করবেন। তবে এই মিশ্রণটি কখনোই কিন্তু আপনার যেখানে চার্জ দিচ্ছেন সেই মুখে লাগাবেন না। কেবল শুধু পরিষ্কার করবেন। যদি মাঝখানে কোনও ফাটা বা ছেঁড়া থাকে ভুলেও কিন্তু তা পরিষ্কার করবেন না। এতে কিন্তু সমস্যা বাড়বে। এমনকি চার্জার ফেটে যেতে পারে। তাই চার্জার পরিষ্কার করার সময় সাবধানে করবেন।












Click it and Unblock the Notifications