এই সহজ উপায়ে আপনি আপনার হেলমেট পরিষ্কার করুন, দূর হবে দুর্গন্ধও
বর্তমান সময়ে স্কুটি বা বাইক ছাড়া কেউ তাদের পথ চলার করার কথা ভাবতে পারেন না। বর্তমান সময়ে তরুণ তরুণীরা কলেজ থেকে অফিস যেতে গেলে স্কুটি বা বাইক ছাড়া যেতে পারেন না। আর তাছাড়া এই দুই চাকার গাড়ি কিন্তু মানুষকে অনেক উপকার দেয়।
আর বাইক চালানো মানেই মাথায় হেলমেট দেওয়া। এই হেলমেট পরিষ্কার রাখা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। প্রায় সময় ধূলো, কাদা ময়লায় খুব সহজেই এটি নোংরা হয়ে যায়। সেই সঙ্গে কিন্তু এর থেকে খুব দুর্গন্ধ বের হয়। বাড়িতে খুব সহজে আপনি আপনার হেলমেট পরিস্কার করতে পারেন। কীভাবে করবেন, দেখুন।

- সোডা, জল
প্রথমে একটি বড় বালতি নেবেন। তাতে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার, সোডা, জল আর পরিষ্কার সুতির কাপড় নেবেন।
তারপরে হেলমেট পরিস্কার করবার জন্য প্রথম একটি বড় বালতিতে হালকা গরম জল নিতে হবে। তারপর ডিটারজেন্ট পাউডার আর সোডা ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে আপনার নোংরা হেলমেটটি অন্তত কুড়ি থেকে ত্রিশ মিনিটে ভিজিয়ে রাখুন জলে। তারপর নরম ব্রাশের সাহায্যে হেলমেটের ভেতর ভালোভাবে পরিষ্কার করুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুতে থাকুন। বারবার ধোবেন, যতক্ষণ না ফেনা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ জল দিয়ে ধুতে হবে আপনাকে।
তারপর হেলমেট শুকাতে দিন। যদি একদিনে হেলমেট না শুকায় তাহলে দু’দিনে শুকাবেন। ভালোভাবে শুকনো হবার পর একটু পাখার তলায় রাখবেন। তাহলে দেখবেন আপনার হেলমেট থেকে কোনও দুর্গন্ধ বেরোবে না। হেলমেট নতুনের মত লাগবে।
- লেবু ও ডিটারজেন্ট পাউডার
এছাড়াও আপনি একটা বালতিতে উষ্ণ গরম জলে, ডিটারজেন্ট পাউডার ও লেবু মিশিয়ে নোংরা হেলমেট ভিজিয়ে রেখে দিন। সারা রাত জলে হেলমেট ভিজিয়ে রাখলে নোংরা উঠে যাবে। গন্ধও চলে যাবে।
- ভিনেগার ও জল
আপনি উষ্ণ গরম জলে সামান্য ভিনেগার দিয়ে নোংরা হেলমেট আধঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর একটু সাবান জলে চুবিয়ে নিন, আবার ভালো জলে ধুয়ে নিন। এতে আপনার হেলমেট দ্রুত পরিষ্কার হবে। বজায় থাকবে উজ্জ্বলতাও।












Click it and Unblock the Notifications