পুজোর আগে কোনও ঝক্কি ছাড়াই এই উপায়ে সিলিংফ্যান করুন পরিষ্কার
এই ভ্যাপসা গরমে ফ্যান ছাড়া এক মিনিটও বসা যায় না। তার ওপরে পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। অনেকেই পুজোর আগে বাড়ি, ঘর পরিষ্কার করেন। সিলিং ফ্যান পরিষ্কার করা বড় ঝক্কির কাজ। তাছাড়া সিলিং ফ্যান আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব বলে আর করে ওঠা হয় না।
তবে ফ্যান বেশি দিন পরিষ্কার না করলে ফ্যানের ব্লেডগুলোয় ধুলো পড়ে কালো হয়ে যায়। যদি আপনি পুজোর আগে সিলিংফ্যান পরিষ্কার করতে চান, তাহলে খুব সহজেই এই টিপসগুলি মানতে পারেন। যদি আপনার বাড়িতে মই নাও থাকে তাহলেও কিন্তু আপনি ফ্যান এইভাবে পরিষ্কার করতে পারেন।

- ঝাঁটা ব্যবহার করতে পারেন
সিলিং ফ্যান পরিষ্কার করতে আপনি কিন্তু ঝাঁটা ব্যবহার করতে পারেন। ঝাঁটার নীচে একটা লাঠি লাগিয়ে নিন। তারপর বিছানায় উঠে সেই ঝাঁটা দিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন।
- ভ্যাকুয়াম ক্লিনার
ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আপনি খুব সহজেই সিলিংপাখা পরিষ্কার করতে পারেন। ভ্যাকুয়াম ক্লিনারের হাতল ধরে পাখার ব্লেডের ওপরে ঘোরান, তাহলে সব ময়লা বেরিয়ে যাবে।
- শুকনো কাপড় দিয়ে মুছুন
বিছানার উপর একটা চাদর প্রথমে পেতে নিন। তারপরে বিছানায় দাঁড়িয়ে আপনি কিন্তু ব্লেডে হাত দিয়ে শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিতে পারেন। তারপর ভেজা কাপড় দিয়ে আরেকবার পাখার ব্লেডগুলি মুছে নিন। এতে কিন্তু আপনার বিছানার চাদর নোংরা হবে না।
- বালিশের কভার
আবার যদি আপনার বাড়িতে পুরনো বালিশ বা কোলবালিশের কভার থাকে, তা কিন্তু আপনার সিলিং ফ্যানের ব্লেডের মধ্যে ঢুকিয়ে দিন। দিয়ে একটু করে মুখটাকে চেপে ধরে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন পাখায় যে ধুলোগুলো জমেছে তা এমনিই কভারের মধ্যে পড়েছে।
- ডাস্টিংব্রাশ
ডাস্টিংব্রাশ দিয়ে আপনার ঘরের সিলিংফ্যান আপনি পরিষ্কার করতে পারেন। বাড়িতে মই না থাকলে ডাস্টিংব্রাশের সাহায্য ফ্যান পরিষ্কার করা অনেক সুবিধাজনক।
- খাবার সোডা ও ডিটারজেন্ট পাউডার ব্যবহার করুন
সিলিংফ্যান পরিষ্কার করার সময় সামান্য ডিটারজেন্টের সঙ্গে সামান্য খাবার সোডা মিশিয়ে আপনি যদি ব্লেডে একটু ঘষে দেন, তাহলে দেখবেন পাখা আপনার একদম নতুনের মতন হয়ে গেছে।
- কাপড় কাচার সাবান
সিলিংফ্যান পরিষ্কার করতে আপনি প্রথমে ব্লেডগুলো খুলে নিতে পারেন। বেল্ডগুলো নিয়ে আপনি একটু সামান্য কাপড় কাচার সাবানের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। খুব সহজেই আপনি সিলিংফ্যানের ব্লেড থেকে নোংরা সহজে উঠে যাবে।












Click it and Unblock the Notifications