বর্ষায় আপনার বাড়ির আসবাবপত্রে জমছে নোংরা, পরিষ্কার করুন এই উপায়ে
সকলেরই বাড়ি কিন্তু স্বপ্নের জায়গা। আর বাড়ি তৈরি করা মানেই সুন্দর, বিলাসবহুল আসবাবপত্র দিয়ে ঘর সাজানো। আর এই আসবাবপত্রে যদি ময়লা জমতে থাকে, তা পরিষ্কার না করা হয়, তাহলে দেখতে কিন্তু খুব বাজে লাগে। আর বারবার রোজ তো আর আসবাবপত্র পরিষ্কার করা সম্ভব নয়।
তাছাড়া এই বর্ষাকালে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই মরসুমে রোদ ভালোভাবে না ওঠার জন্য ঘরের একটা ভেজা ভেজা গন্ধ থাকে। কিন্তু খুব সহজেই এই জিনিসগুলোর মাধ্যমে আপনার ঘরের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন।

- বর্ষাকালে দরজা, জানলা খোলা রাখবেন
যখন বর্ষাকালে বৃষ্টি হবে, সে সময় ঘরে জানলা দরজা বন্ধ করে রাখার চেষ্টা করুন। দেখবেন বৃষ্টির ঝাঁট যাতে ঘরের ভেতরে না ঢোকে। এটি হলে আপনার জানলার বা দরজায় তেমন কোনও ময়লা হবে না।
- ভিনেগার
ভিনেগারের সাহায্যে আপনি আপনার আসবাবপত্র চকচকে করতে পারেন। তার জন্য একটি বোতলে কিছুটা পরিমাণ ভিনেগার আর সামান্য পরিমাণ জল নেবেন। তাতে সামান্য অলিভ অয়েল দেবেন, আর সামান্য পরিমাণ সাবান দিয়ে দেবেন। তা ভালোভাবে স্প্রে করবেন নোংরা আসবাবপত্রে।
- ভিনেগার, লেবুর রস
ঘরের আসবাবপত্র পরিষ্কার করতে আপনি একটি বোতলে দু’কাপ জল, এক কাপ ভিনেগার সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ঘরের জানলা দরজা পরিষ্কার করতে পারেন। কাচের জানলায় এটি স্প্রে করলে বেশি ভালো পরিষ্কার করা যায়।
- নারকেল তেল, চন্দন
যদি আপনার কাছে ভিনেগার না থাকে, তাহলে নারকেল তেল, সামান্য চন্দনগুড়ো দিয়েও আপনি একটি পেস্ট বানাতে পারেন। এটার সাহায্যে কিন্তু আপনার আসবাবপত্রের নোংরা চলে যাবে।
- নারকেল তেল, লেবু
তাছাড়া আপনি নারকেল তেলে সামান্য লেবুর রস, সামান্য পরিমাণ নুন দিয়ে একটি বোতলে রেখে দু’দিন পর সেই স্প্রে একটি সুতির কাপড় নিয়ে আপনার পুরো ঘরে ভালোভাবে স্প্রে করে দিন। এতে খুব সহজেই আপনার আসবাবপত্র থাকা নোংরা চলে যাবে।
- সুতির কাপড়
আপনার যদি সম্ভব হয়, নিয়মিত আপনার বাড়ির আসবাবপত্র একবার করে হলে সুতির কাপড় দিয়ে মুছে দেবেন। এতে কিন্তু আপনার বাড়ির আসবাবপত্রে নোংরা হবে না।












Click it and Unblock the Notifications