Christmas 2024: ক্রিসমাসে সকলকে অবাক করে বাড়িতেই বানিয়ে ফেলুন গ্রিলড চিকেন, রইল রেসিপি
রাত পোহালেই ক্রিসমাস। আর এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই দিন অনেকেই কিন্তু বাড়িতে পার্টির আয়োজন করে থাকেন কিংবা বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে নানান ধরনের রান্না করে থাকেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ভাবে তাদের দিনটা কাটিয়ে ফেলেন।
আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের ফিল আনতে পারেন। আর এই কারণে আপনি এই সময়ে সকলকে অবাক করে বানিয়ে ফেলুন গ্রিলড চিকেন। খুব সহজেই বানাতে পারবেন এটি। কীভাবে বানাবেন। বানাতেই বা কী কী উপকরণ লাগছে, দেখুন।

- বানাতে কী কী লাগবে
মুরগির মাংস, টক দই, পেঁয়াজ, লেবুর রস, জিরা গুঁড়ো, সরষের তেল, আদা বাটা, রসুন বাটা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন আর ফুড কালার।
- বানাবেন কীভাবে
প্রথমে আপনি মুরগির মাংসগুলোকে আপনার মন মতন করে পিস করে কেটে নিন। তারপর তাকে ভালোভাবে ধুয়ে নিন। তারপর সেই মাংসগুলোর মাঝখান থেকে গা গুলো কেটে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিন। তারপর একটি পাত্রে মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য রাখুন।
সেখানে আপনাকে দিতে হবে টক দই, পেঁয়াজের বেরেস্তা, লেবুর রস, জিড়ে গুঁড়ো, সরষে তেল, আদা বাটা, রসুন বাটা, তন্দুরি মশলা, গোলমরিচ গুঁড়ো সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে অন্তত আপনি তিন চার ঘন্টা রেখে নিন।
সারারাত ফ্রিজে রাখেন তাহলে খুব ভালো। তারপরে আপনাকে মাংসগুলো বেক করে নিতে হবে। ভালোভাবে বেক করে নেন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার গ্রিলড চিকেন। এরপর আপনি বেকিং করার পর যে মশলাগুলো থাকবে তা তাতে সামান্য একটি পেঁয়াজ, আর আলু লম্বা লম্বা করে কেটে কিংবা গোল গোল করে কেটে ফ্রাই করে নিন। তাহলে তৈরি হবে যাবে গ্রিলড চিকেন।
তারপর এই বেকিং তারপরে মাংসটার পাশে, সেই আলুগুলো দিয়ে আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে করুন। আর এটি আপনি পরোটা, নান, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজেই আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইভাবে গ্রিলড চিকেন। যা পেয়ে কিন্তু আপনার পরিবারের সদস্যরা খুব আনন্দ করে খাবেন।












Click it and Unblock the Notifications