Christmas: ক্রিসমাস পার্টি জমে উঠুক এগলেস চকোলেট কেক দিয়ে, কীভাবে বানাবেন, রইল রেসিপি

ক্রিসমাস আসতে আর বেশি দিন বাকি। আর বড়দিন মানেই কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার দিন। সঙ্গে পছন্দ মতো কেক খাওয়া। এদিন কি কেক ছাড়া আর জমে! আর এই বড়দিনে কিন্তু ছুটির মুডে থাকেন প্রায় সকলেই। আপনি কিন্তু এই বড়দিনে কেক না কিনে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন।

যদি আপনি নিরামিষ খেতে পছন্দ করেন, তাহলে বাড়িতেই বানিয়ে নিন ডিম ছাড়া চকোলেট কেক। যা খেতে খুব পছন্দ করেন আট থেকে আশির ব্যক্তিরা। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগছে, দেখুন।

cake making

  • কী কী উপকারণ দিয়ে বানাবেন কেক, জানুন

ডিম ছাড়া কেক বানাতে লাগবে ময়দা, চিনি, বেকিং সোডা, নুন, জল, তেল, দুধ, ভ্যানিলা, ক্রিম, কোকো পাউডার।

  • কীভাবে বানাবেন কেক

প্রথমে একটি বড় পাত্র নিন। তাতে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, নুন ভালোভাবে মিশিয়ে নিন। দেখবেন মিশ্রনটি যেন খুব ভালো হয়। তারপরে সেই আলাদা পাত্রে অর্ধেক কাপ তেল, আফ কাপ গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

তারপর পরিমাণ মতন দই ফেটিয়ে নিন। তারপর অন্য পাত্রে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি নুনের যে মিশ্রণটি রয়েছে সেটি ঢেলে দিন। তারপর তাতে দই, তেল, জল, দুধ, ভ্যানিলার মিশ্রণটি ঢেলে দিন। তারপর সব ভালোভাবে মিশিয়ে নিন।

তারপর যে পাত্রে আপনি কেক বানাবেন সেই পাত্রে মিশ্রণটি ঢেলে দিন। তারপর আপনি এটি ৪৫মিনিট বেক করে নিন। তবে মাঝে মধ্যে কিন্তু আপনাকে ঢাকনা খুলে দেখতে হবে কত বেক হয়েছে। যদি হয়ে যায়, তাহলে বুঝবেন কেক রেডি। তাহলে তৈরি হয়ে যাবে ডিম ছাড়া চকোলেট কেক। তারপরে আপনি চকোলেটের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই এগলেস চকোলেট কেক খেতে কিন্রু অসাধারণ। এটি তৈরি করে আপনি কিন্তু অনেকদিন ফ্রিজে রেখে দিতে পারেন। স্বাদ কিন্তু একদমই বদলাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+