শিশু থেকে বৃদ্ধরা গরমকালে কোন কোন খাবার খাবেন, কীভাবে পূরণ করবেন প্রোটিনের ঘাটতি

গরমকালে প্রত্যেকেরই হালকা খাবার খাওয়া খুব দরকার। তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। তবে এই সময় আপনাকে পুষ্টি সম্মত খাবার নিত্যদিন খেতে হবে।

শিশু থেকে বৃদ্ধরা এসময় কী খেলে তাদের শরীর সুস্থ থাকবে বা তাঁদের খাদ্য তালিকায় কী কী খাবার রাখলে শরীর ভালো থাকবে, দেখুন।

Food

  • জল খান

যেহেতু গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয়, তাই প্রচুর আপনাকে জল খেতে হবে। যাতে শরীর কখনোই ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবসময় যে জল খেতে ভালো লাগবে তা নয়। তাই এসময় আপনি নুন ও চিনির জল খেতে পারেন। ঠান্ডা জল খেতে পারেন। আম পান্না, লস্যি, শরবত খেতে পারেন। এতে কিন্তু কখনোই আপনার শরীরে জলের ঘাটতি হবে না।

  • ফল, শাকসবজি

গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পুষ্টি সম্মত খাবার খেতে হবে। যেমন- ফল, শাকসবজিতে ভিটামিন রয়েছে। এমন খাদ্য আপনাকে রোজ খেতে হবে যাতে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। খাবার পর আপনাকে অবশ্যই শশা, কমলালেবু বা আপেল, নারকেলের জল খেতে হবে। তাছাড়াও আপনাকে গাজর, ক্যাপসিকাম খেতে হবে। যা খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে।

  • রাগি, বাজরা

গ্রীষ্মকালের শরীর সুস্থ রাখতে অবশ্যই বাজরা, রাগি, ছোলা ইত্যাদি খাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। থাকে ফাইবার। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে। কাজেও এনার্জি পাবেন। শরীরে শক্তি পাবেন।

  • শিশুরা কী খাবেন

গরমে দই, দুধ, খাওয়া খুব ভালো। যেমন- লস্যি, বাটার মিল্ক ইত্যাদি খেতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শিশুরা নিত্যদিন এগুলি খেলে তাদের শরীরে ঘাটতি পূরণ হবে। জলশূন্যতা কমবয়ে। রক্তচাপের মাত্রা কমবে।

শিশুদেরকে এইসময় নিত্যদিনের ফল, শাকসবজি খেতে দিতে হবে। সেই সঙ্গে তাদের দুধ ,দই, পনির, ডিম, ডাল ইত্যাদি দিতে হবে। তাছাড়া তাদের ড্রাই ফুটস খাওয়াতে হবে। তাছাড়াও রুটি খাওয়াতে হবে। তাহলে তাদের শরীরে পুষ্টির ঘাটতিও কিন্তু পূরণ হবে।

  • কিশোর বা তরুণরা কী খাবেন

যারা কিশোর বা তরুন বা মধ্যবয়সী ব্যক্তি রয়েছেন তাদের অবশ্যই খাদ্য তালিকায় মাছ, মাংস, ডাল, ডিম, সয়াবিন, দুগ্ধ জাতীয় খাবার, পনির রাখতে হবে। এতে প্রোটিনের ঘাটতি হবে না। সেই সঙ্গে শাকসবজি, ফলমূল খেতে হবে। গোটা শস্য, বাদামি চাল, বার্লি ইত্যাদি খাওয়া খুব ভালো হবে।

  • কী খাবেন বৃদ্ধ ব্যক্তিরা

বয়স্ক ব্যক্তিদের পনির, ডিম, ডাল, মৌসুমী ফল, দই, বাটার মিল্ক, পনির, ওটমিল শস্য ইত্যাদি খেতে দিতে হবে। এতে আপনার খাবার খুব ভালো হজম হবে। সেই সঙ্গে সপ্তাহে দুবার থেকে তিনবার খিচুড়ি খাওয়াতে হবে ।

  • এগুলি খাবেন না

গরমকালে কেউই বেশি মশলাদার খাবার খাবেন না। তাছাড়াও ভাজা খাবার, বাসি খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। টক জাতীয় খাবার খাবেন। ক্ষীর না খাওয়াই ভালো। বেশি পরিমাণে চা, কফি, অ্যালকোহল এড়িয়ে চলুন। বর্তমানে বাজারে প্যাকেট জুস পাওয়া যায় তা না খাওয়াই ভালো। এগুলি খেলে আপনার শরীর খারাপ হতে পারে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+