chhath puja 2024: ছট পুজোয় এই সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠেকুয়া, দেখুন রেসিপি

জ্যোতিষশাস্ত্রে ছট পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পূজিত হন সূর্য দেবতা। আর যা কিন্তু ছট পুজো নামে পরিচিত। এই ছট পুজোর দিনে কিন্তু সকলে দেবতাকে ঠেকুয়া নিবেদন করেন। সেই সঙ্গে থাকে নানান রকম ফল, কলা।

চলতি বছর ছট পুজো পড়েছে নভেম্বর মাসের ৭ তারিখ। আর যদি এই দিন আপনি ঠেকুয়া খুব সহজেই বাড়িতে বানাতে চান, তাহলে এই সহজ পদ্ধতিতে কিন্তু ঠেকুয়া বানাতে পারেন, দেখুন কীভাবে বানাবেন ঠেকুয়া। ঘরোয়া এই পদ্ধতিতেই আপনি তৈরি করতে পারেন ঠেকুয়া।

coocking

  • ঠেকুয়া বানাতে কী কী লাগছে

ঠেকুয়া বানাতে লাগবে- আটা, সুজি, ঘি, সাদা তেল, জল চিনি, নারকেল কোড়ানো, মৌড়ি, এলাচ গুঁড়ো।

  • কীভাবে তৈরি করবেন

একটি পাত্রে দু’কাপ জল দিন, এবার জল ফুটে উঠলে তারপর সামান্য চিনি দিয়ে দিন। তারপরে নাড়তে থাকুন । যতক্ষণ না আপনার চিনি গলে যাচ্ছে ততক্ষণ আপনি এটি নাড়বেন। তারপর চিনি গলে যাবার পর গ্যাস বন্ধ করে দিন। তারপর উষ্ণ গরম চিনির শিরার সঙ্গে ঘি মিশিয়ে দিন।

তারপর একটি পাত্রে আটা, নারকেল কোড়ানো, মৌড়ি আর এলাচ ভালো করে গুঁড়ো করে দিন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর তাতে ধীরে ধীরে চিনির শিরা দিয়ে মাখতে থাকুন। তবে আটা খুব নরম করে কিন্তু মাখবেন না। তারপরে একটি পুরির মতন তৈরি করুন।

তারপরে আটা মাখা হয়ে গেলে ছোট ছোট গোল গোল গোল করে কেটে রেখে দিন। তারপর তাতে হাত দিয়ে চেপে চেপে ঠেকুয়ার মতন সেপ দিয়ে দিন। তারপরে কড়াইতে তেল গরম করে একটা একটা ঠেকুয়া তেলে দিন। তারপর ঠেকুয়া ভাজতে থাকুন। লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। তারপরেই ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ঠেকুয়া। আপনি কিন্তু ছটপুজোতে খুব সহজেই এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন ঠেকুয়া। যা খেতে কিন্তু অসাধারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+