Independence Day 2023: স্বাধীনতা দিবসে নিজেকে সাজিয়ে তুলুন তিরঙ্গা রঙের শাড়ি, চুড়িতে
Independence Day 2023: আমরা সারা বছর স্বাধীনতা দিবসের জন্য অপেক্ষা করে থাকি। এই দিনটির সঙ্গে আমাদের একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছর ১৫ অগাস্ট দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়, চলতি বছরেও ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। এই দিন সরকারি ছুটি থাকে। স্কুল, কলেজ থেকে অনেক অফিসেও ছুটি থাকে। তবে সকালে কিন্তু স্কুল, কলেজে পতাকা উত্তোলন করা হয়। পাড়ায় পাড়ায় পতাকা উত্তোলন করা হয়, নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছেলেমেয়েদের নানা ধরনের পোশাক পোড়ানো হয় এদিন। তাছাড়াও নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিষ্টি বিতরণ করা হয়। সকলে এই দিনটি আনন্দের সঙ্গে কাটিয়ে দেন। তাছাড়াও লালকেল্লায় সকালবেলা প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই দিনটি আপনিও আপনার জীবনে খুশির করে তুলতে পারেন।

শাড়ি
পতাকা উত্তোলন করবার সময় আপনি তেরঙ্গা রঙের শাড়ি পড়তে পারেন। তিন রঙের কাপড় বিশিষ্ট শাড়ি পড়লে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। স্কুল-কলেজের মাঠে সবাই যদি একসঙ্গে এভাবে তেরঙা রঙের শাড়ি পড়বেন, দেখবেন কত সুন্দর দেখতে লাগছে।
কুর্তি
ভাবছেন যে আপনি শাড়ি পড়েন না তাহলে কি পড়বেন, আপনি পতাকার রঙের কুর্তি পড়তে পারেন। সাদা কুর্তি পরে সবুজ রংয়ের প্যান্ট এবং গেরুয়া রঙের ওড়না আপনি দিতে পারেন। সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর দেখতে লাগবে। বা আপনি তিন রঙের কুর্তি পরতে পারেন, সেটি আপনি জিনস বা লেঙ্গিসের সঙ্গে পরতে পারেন, সেটিও কিন্তু আপনাকে খুব স্টাইলিশ করে তুলবে।
কীভাবে নিজেকে সাজাবেন পুরুষেরা
পুরুষেরা ডেনিম রঙের জিনসের সঙ্গে সাদা শার্ট বা গেরুয়া রঙের শার্ট, কুর্তা পড়তে পারেন, সেই সঙ্গে গলায় পতাকার রংয়ের গলায় স্কার্ফ দিতে পারেন বা এটি দেখতে কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগবে।

তেরঙ্গার রঙের দোপাট্টা পরুন
আপনি শিফন কাপড়ের দোপাট্টা কিন্তু কিনতে পারেন। সাদা কুর্তি পরে জিনস বা টপের সঙ্গেই দোপাট্টা দিতে পারেন। এটি পুরুষরাও নিতে পারেন। এটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। পতাকা তোলার সময় এটি পড়ে আপনি যদি একটা সেলফি তোলেন তাহলে মন্দ হয় না বলুন।
চুড়ি পরুন
সাজতে সকলেই ভালোবাসেন। এই তেরঙ্গা রংয়ের পোশাকের সঙ্গে আপনি তেরঙ্গা রংয়ের চুড়ি পড়তে পারেন। দেখবেন সেটি দেখতে আরোও ভালো লাগবে। ম্যাচিং করা কুর্তি এবং চুড়ির সেট পরলে আপনার নিজেকে দেখে আপনিও অবাক হবেন।












Click it and Unblock the Notifications