Cardiovascular Diseases: তরুণ সম্প্রদায়ের মধ্যে বাড়ছে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি, কিন্তু কেন?
বর্তমান সময়ে পরিবর্তনশীল জীবনধারার কারণে তরুণ সম্প্রদায় নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। নানান রোগে আক্রান্ত হচ্ছেন তারা। বসে থাকা, প্রচুর পরিমাণে মোবাইল দেখা, ল্যাপটপ দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, বাইরের স্ট্রিটফুড খাওয়া শরীরে নানান রকম ক্ষতিকর প্রভাব ফেলছে।
এখনকার তরুণ সম্প্রদায় কিন্তু ধূমপান করেন, মদ পান করেন, যা তাদের শরীরের নানান রকম ক্ষতিকর প্রভাব ফেলে, এই কারণে তাদের শিরা-উপশিরায় নানান অসুবিধা দেখা দেয়। উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে বাড়ছে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

পুষ্টি সম্মত খাবার খান
অস্বাস্থ্যকর জীবনযাত্রা কিন্তু কার্ডিয়াভাসকুলার রোগের ঝুঁকি তরুণ সম্প্রদায়ের মধ্যে বাড়িয়ে দিচ্ছে। সঠিক সময় খাওয়া-দাওয়া না করা, সর্বদা বসে থাকা, উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেয়ে কম পুষ্টিযুক্ত খাবার কে ত্যাগ করা। তাই আগে থেকে সতর্ক থাকা উচিত।
ওজন নিয়ন্ত্রণে রাখুন
শুধু তাই নয়, তারা ক্রমশ মোটা হয়ে যাচ্ছেন অর্থাৎ ওজন বাড়ছে, হার্টের সমস্যা দেখা দিচ্ছে। তারা প্রায় সময়ই বাইরের খাবার খান। বাইরের মিষ্টিযুক্ত পানীয় খেয়ে থাকেন তাঁরা যাতে ফ্যাটের পরিমাণ সবথেকে বেশি। তাই এগুলি খাওয়া ছেড়ে দিন।
অনেকক্ষণ বসে কাজ করা এড়িয়ে চলুন
সব সময়ে বসে থাকা একদমই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাছাড়াও বর্তমান সময়ে তরুণরা বেশিরভাগ সময় বসে থাকছেন, তা কাজের জন্য হোক বা অন্য কোন কারণে। বসে সবসময় কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করলে পিঠের শিরদাঁড়াও নানারকম সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষণ বসে থাকলে শারীরিক কার্যকলাপ আসতে আসতে কমতে থাকে। যে কারণে ওজন প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। তাই বসে কাজ করলেও মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য ভালো। মানসিক চাপ কমান।
কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে
যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে ওজন বাড়ায় অর্থাৎ তারা প্রচুর পরিমাণে মোটা হয় বা তারা কিন্তু তাদের কিন্তু উচ্চ রক্তচাপ, টাইপ টু ডায়াবেটিস, কার্ডিওমায়োপ্যাথিস সহ নানান রোগের ঝুঁকি খুব বেশি। তরুণ সম্প্রদায়ের মধ্যে এই ঝুঁকি ক্রমশ বাড়তে থাকছে। তাই ওজন যাদের বেশি তারা দ্রুতই তা কমাবার চেষ্টা করুন।
ধূমপান করবেন না
বর্তমান সময় বেশিরভাগ তরুণরাই কিন্তু ধূমপান করে থাকেন, সেই সঙ্গে কোনও পার্টি থেকে যেকোনোও অনুষ্ঠান হলে মদ পান করেন, বেশিরভাগ মানুষ তবে এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এটি হৃদরোগের ঝুঁকিকে ক্রমশ বাড়িয়ে চলছে। সেই সঙ্গে আপনার কার্ডিওভাসকুলার করলে আর রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

হাড়ের ব্যথা বাড়ছে
বিদ্যালয়ে গুলিতে শারীরিক শিক্ষার উপর কম জোর দেওয়ার কারণে পড়ুয়াদের মধ্যেও শারীরিক কার্যকলাপের ইচ্ছা অনেক কমে যাচ্ছে। যে কারণে তারা ফিট থাকতে পারেন না,। শরীরে নানান অসুবিধা দেখা দেয়। অল্পবয়সীদের মধ্যেই কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের হাড়ে হাড়ে ব্যথা হয়।
সঠিক সময়ে ঘুমান
বর্তমানে তরুণ ত্রুনীরা টিভি, কম্পিউটার, ফোন ইত্যাদি বেশি সময় ব্যবহার করেন, সেই সঙ্গে খিদে পেলেই তারা বাইরে স্ট্রিট ফুড খায়, তা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এগুলি যদি পারেন আজ থেকেই ত্যাগ করুন। তবেই আপনি এগুলো চোখের উপর খুব চাপের সৃষ্টি করে এবং আপনার সঠিক টাইমে ঘুম হয় না। যে কারণে তারা মেজাজও কিন্তু মাঝেমধ্যে হারিয়ে ফেলেন।
কীভাবে নিজেকে সুস্থ রাখবেন
যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে প্রক্রিয়াজাত খাবার, চিনি যুক্ত পানীয় খাওয়া ছেড়ে দিন। আজ থেকেই শরীরকে হাইড্রেড রাখতে চেষ্টা করুন, শরীরকে শারীরিকভাবে কাজ করান।ধূমপান বা মদ্যপান করবেন না। দরকার ছাড়া কোন ওষুধ না খাওয়ার চেষ্টা করুন। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন। বাইরের যেকোন খাবার এড়িয়ে চলুন এবং বাড়ি রান্না করা খাবার খান। পুষ্টি সম্মত খাবার খাওয়ার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications