মাত্র পাঁচ দিনে অদৃশ্য ব্রেন টিউমার! ক্যানসারে ব্রেকথ্রু থেরাপির কামাল
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য। গ্লিওব্লাস্টোমার ফলে তৈরি হওয়া টিউমার হ্রাস পেয়েছে। গ্লিওব্লাস্টোমা মারাত্মক, সেখানে মৃত্যুর হারও খুব বেশি। যেসব রোগীর এই টিউমার ধরা পড়ে, তাঁদের মধ্যে মাত্র ৩-৫ শতাংশ তিন বছরের বেশি সময় বেঁচে থাকেন। কিন্তু সম্প্রতি একটি পরীক্ষামূলক থেরাপির প্রয়োগে এর ব্যক্তির ইমিউন সিস্টেমে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গিয়েছে।
এই থেরাপির প্রয়োগে পরের দিন মাথার স্ক্যানে দেখে গিয়েছে, টিউমারগুলি আপাতদৃষ্টিতে গলে গিয়েছে। তিনটি গবেষণায় CAR-T নামে নতুন থেরাপি পর্যবেক্ষণ করা হয়েছে। এই থেরাপি সরাসরি মাথায় পৌঁছে যায়।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়টি অর্থাৎ এত দ্রুত টিউমার অদৃশ্য হওয়ার বিষয়টিতে হতবাক হয়েছেন জনস হপকিন্স ইউনিভার্সিটির অনকোলজির অধ্যাপক ও আমেরিকান ক্যানসার সোসাইটির প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার ওটিস ব্রাউলি। তিনি বলেছেন, এই পদ্ধতি টিউমারগুলিকে সংকুচিত করেছে। ওই চিকিৎসক আরও বলেছেন, ওষুধের কিছু কার্যকারীতা রয়েছে। ফলে আমাদেরকে বের করতে হবে, কীভাবে আমরা সেই কার্যকারীতাকে সর্বাধিক করতে পারি।
তবে অনেক ক্ষেত্রে টিউমারগুলি ফিরে এসেছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত, কিছু পরিবর্তনের সঙ্গে CAR-T অনেক লোকের জন্য উপকারী হয়ে উঠতে চলেছে। দ্য নিউ ইংল্যান্ড জার্মাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই পরীক্ষাটি তিনজন রোগীর ওপরে করা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনের ক্যানসার ফিরে এসেছে। এই দুজনের একজন ৭৪ বছর বয়সী পুরুষ এবং একজন ৫৭ বছর বয়সী মহিলা। এছাড়া ৭২ বছর বয়সী ব্যক্তির ক্যানসার ফিরে আসার কোনও লক্ষণ দেখা যায়নি। তাঁর জ্বরের মতো পার্শ্ব প্রতিক্রিয়া ও ফুসফুসে সংক্ষিপ্তভাবে কিছু নডুলস দেখা গিয়েছিল।
এখানে জেনে রাখা প্রয়োজন, গ্লিওব্লাস্টোমা হল মস্তিস্কের আক্রমণাত্মক টিউমার। যা মস্তিস্কে শুরু হয়। এই ধরনের সব টিউমার হল গ্রেড ফোর ব্রেন টিউমার। এর চিকিৎসার বিকল্পগুলি হল কেমোথেরাপি, সার্জারি এবং রেডিওথেরাপি।
গ্লিওব্লাস্টোমা সাধারণভাবে ৪৫ থেকে ৭০ বছর বয়স্ক ব্যক্তিদের প্রভাবিত করে। চিকিৎসকরা জানিয়েছেন এক্ষেত্রে পুরুষরা একটু বেশি ঝুঁকিপ্রবণ। তবে এই রোগ সব বয়স ও লিঙ্গকে প্রভাবিত করে।
এই ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির কারণগুলির মধ্যে রয়েছে কীটনাশক, পেট্রোলিয়াম, সিন্থেটিক রবার ও ভিনাইল ক্লোরাইডের মতো রাসায়নিকের এক্সপোজার। এছাড়া জেনেটিক, টিউমার-সৃষ্টিকারী অবস্থা যেমন নিউরোফাইব্রোমাটোসিস, লি-ফ্রোমেনি সিন্ড্রোম এবং টারকোট সিনড্রোম এবং মাথায় আগে রেডিয়েশন থেরাপি হয়ে থাকলে এর ঝুঁকি বাড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, গ্লিওব্লাস্টোমার লক্ষণগুলি খুব তাড়াতাড়ি আসে এবং এটি মস্তিস্কের মধ্যে চাপ দেয়। এর ফলে দৃষ্টি ঝাপসা হতে পারে কিংবা দ্বিগুণ দৃষ্টি হতে পারে। এছাড়া মাথাব্যথা, খিদের অভাব, স্মৃতির সমস্যা, মেজাজ বা ব্যক্তিত্বের পরিবর্তন, পেশির দুর্বলতা, বমি-বমি ভাব, সংবেদন কিংবা অসাড়তার পরিস্থিতিও তৈরি হতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications