Breakfast Recipes: শাকসবজি ও ফল দিয়েও সারতে পারেন ব্রেকফাস্ট, কী কী রাখবেন রেসিপিতে
যারা ডায়েট করেন তাদের কিন্তু প্রচুর মেনে খাবার খেতে হয়, তেল মশলা যুক্ত খাবার তারা খেতে পারেন না। আবার সকালবেলা ব্রেকফাস্টে কী রাখবেন সেটা নিয়ে একটা বড্ড সমস্যা। কারণ তারা অনেকেই মাখন খান না। সেই ক্ষেত্রে তারা ব্রেড টোস্টও খেতে পারবেন না।
আবার এমন অনেকেই রয়েছেন যাদের সকাল বেলা উঠে ডিম খেতে ভালো লাগে না। যদি সকালবেলা আপনি তেল মশলা ছাড়া হালকা খাবার খেতে চান এবং প্রোটিন যুক্ত খাবার খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ব্রেকফাস্টে এই শাকসবজি, ফল দিয়ে আপনি ব্রেকফাস্ট করে খেতে পারেন। দেখুন কী কী খাবেন।

ব্লুবেরি ওটমিল প্যানকেকস
ব্লুবেরি ওটমিল প্যানকেকস বানানো খুব সোজা। এটি কিন্তু খেতেও খুব সুন্দর, তেমনি রসালো এবং তুলতুলে। কীভাবে বানাবেন- বাদাম, দুধ, বেকিং পাউডার থাকলেই হয়ে যাবে আপনার এই সুস্বাদু খাবারটি। বাদাম প্রথমে গুঁড়ো করে নিন, তারপর দুধ ও বেকিং পাউডার মেশান, তারপরে হালকা আঁচে কড়াইতে তেল দিয়ে ব্যটারটা দিয়ে দিন, নামিয়ে, আপনি অল্প করে ব্লুবেরি দিন, তাহলে সহজেই তৈরি হয়ে যাবে ব্লুবেরি ওট মিল প্যানকেকস।
অ্যাভোকাডো টোস্ট
অ্যাভোকাডো টোস্ট কিন্তু খুব মুখরোচক খাবার। প্রথমে আপনি দুটি আটার পাউরুটি নিয়ে টোস্ট করুন। তারপর অর্ধেক অ্যাভোকাডো কেটে তার উপরে পিস পিস করে দিয়ে দিয়ে দিন। তারপর তার ওপরে দিন নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স দিয়ে দিন। তারপরে এটি আপনি খান। দেখবেন খেতেও খুব ভালো লাগছে আপনার।

কলার স্মুদি
কলার স্মুদি খুব সহজেই বানানো যায়। এটা আপনি বাড়িতে বাড়িয়ে ফেলতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কলা, খেজুর, বাদাম, দুধ, চিয়া বীজ দারচিনি সবে সব একটি ব্লেন্ডারে দিয়ে প্রথমে ব্লেন্ড করুন। তারপরে সামান্য পরিমাণ ভ্যানিলা, প্রোটিন পাউডার দিন দিয়ে সামান্য একটু মাখন দিন দিয়ে এটি খেতে পারেন। এটি খেতে কিন্তু খুব সুস্বাদু।
ভেজি স্ক্র্যাম্বল
প্রথমে মাঝারি আঁচে গ্যাস জ্বালান, তারপর তাতে একটি কড়া বসান, সামান্য তেল দিন তারপর তাদের পেয়াজ, গোল মরিচ, ক্যাপসিকাম, পালং শাক, মাশরুম ছোট ছোট করে কেটে দিন কড়াইতে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর তাতে আপনি ডিম ফেটিয়ে শাকসবজিগুলি দিয়ে স্ক্যাম্বল করুন। উপরে সামান্য পরিমাণে চিজ দিতে পারেন। এটি খেতে অসাধারণ, এটি খেলে পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে ও জন্য ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
ওভারনাইট ওটস
খাদ্য তালিকায় রাখতে পারেন ওভারনাইট ওটস, অর্থাৎ নোকুক ব্রেকফাস্ট বলা হয় একে। ওটস, বাদাম, দুধ, চিয়া বীজ, মধু, ভ্যানিলা, কোকো পাউডার। যদি পারেন নারকেলও দিতে পারেন একসঙ্গে মিশিয়ে নিন তারপর একটি পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন সারারাত। তারপর এটি আপনি সকালবেলা বার করে খেতে পারেন/ এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি দেখতেও কিন্তু অসাধারণ সঙ্গে রয়েছে অনেক পুষ্টিগুণও।












Click it and Unblock the Notifications