গরমে বাড়ছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি, কিন্তু কেন, কীভাবে মিলবে রেহাই, জানুন

সূর্যের প্রখর তাপে ঘরের বাইরে কেউই বের হতে পারছেন না। এসময়ে শরীর সকলের খুব ক্লান্ত হয়ে পড়ছে। আর গরমের সময় হিটস্ট্রোকের সম্ভাবনা সব থেকে বেশি।

আপনি কি জানেন এই হিটস্ট্রোকের কারণে অনেকের ব্রেনস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় শরীর যেহেতু প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায় সেই কারণে ব্রেনস্ট্রোকের ঝুঁকিও বাড়ে।

brain stroke

  • কেন বাড়ে ব্রেনস্ট্রোকের ঝুঁকি

গরমকালে বাইরে বেরোবার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তবেই কিন্তু আপনার ব্রেনস্ট্রোকের ঝুঁকি কমবে। প্রবল গরমের তাপের জন্য হয় হিটস্ট্রোক, আর হিটস্ট্রোকের কারণে ব্রেণস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু ক্রমশ বাড়ছে। যে কারণে অনেকেরই মৃত্যু পর্যন্ত হয়।

  • ডায়াবেটিস রোগীর মধ্যে বাড়ে এমন প্রবণতা

চিকিৎসকদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের ব্রেনস্ট্রোকের ঝুঁকি বাড়ছে। তাই আগেই সাবধান হোন। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এবং সবসময় এসিতে থাকার পর হঠাৎ করে রোদে বেরোলে শরীরের তাপমাত্রা পরিবর্তন হতে থাকে। যে কারণে ব্রেনস্ট্রোক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।

  • কাদের মধ্যে এই স্ট্রোকের ঝুঁকি বেশি

৫০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ব্রেনস্টোক হওয়ার ঝুঁকি বেশি। তাই গরমকালে মহিলারা যখন ঘরের বাইরে বেরোবেন খুব সাবধানে বেরোবার চেষ্টা করবেন। সঙ্গে ছাতা ও জল রাখবেন। আবার ব্রেনস্ট্রোক হবার আরেকটি কারণ হলো উচ্চ রক্তচাপ। যেসব রোগী উচ্চ রক্তচাপে ভোগেন বা যারা সুগারের রোগী তারা কিন্তু সবথেকে বেশি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে

  • কীভাবে মিলবে রেহাই

এই গরমের সময় আপনাকে নিত্যদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে। ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে। শরীর যাতে ভেতর থেকে ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রখর সূর্যের তাপে আপনার বাইরের না বেরোনোই ভালো। যাতে আপনার শরীর গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সেইসঙ্গে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। সবসময় রাগারাগি করবেন না। এতে কিন্তু ব্রেনস্ট্রোকের ঝুঁকি বাড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+