Bone Health: হাড়ে ক্যালসিয়ামের মাত্রা কমছে! আজ থেকে এড়িয়ে চলুন এই খাদ্যগুলি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষতি হতে দেখা দেখা অনেকেরই। তবে এই অসুবিধা যে শুধু বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়,তা কিন্তু নয়, তরুণ, তরুণীদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে।

হাড়ে ব্যথা হলে কখনোই কিন্তু এড়িয়ে যাবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ হাড়ের ঘনত্ব কম হলে, হাড়ে নানা রকম সংক্রমণ দেখা দেয়, হাড়ের সংক্রমণ, অস্টিওপোরোসিস, অস্টিওনেক্রোসিস, রিকেটস এবং অস্টিওম্যালাসিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই সতর্ক হোন। এমন চারটি খাবার আপনারা নিত্যদিন খাচ্ছেন যেগুলি আপনার হাড়ের ক্যালসিয়ামের অভাব ঘটাচ্ছে, জানেন কি সেই খাবারগুলি কী কী।

Bone Health

  • চা বা কফি

আমাদের দেশে সকলেই কিন্তু চা বা কফি সকালবেলা ঘুম থেকে উঠে খান। তাছাড়াও কিন্তু কাজের ফাঁকেও চা বা কফি আমরা খেয়ে থাকি। চা বা কফি প্রচুর পরিমাণে খেলে হাড়ের ঘনত্ব কমতে থাকে, আর যে কারণে আপনাদের হাড়ে ব্যথা বা জয়েন্টের ব্যথা অনুভব হয়, তাই দ্রুত এটি খাওয়া এড়িয়ে চলুন।

  • মিষ্টি জাতীয় খাবার

মিষ্টি জাতীয় যেকোন খাবার প্রচুর পরিমাণে একদমই খাবেন না। এটি যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাই থাকবে, তা কিন্তু নয়। এতে হাড়ের ক্ষতি হয়, চিনি খেলে হাড় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাই বেশি পরিমাণে চিনি খাবেন না। এতে ক্যালসিয়ামের ও কিন্তু শরীরে অনেক অভাব হয়।

  • মদ

বর্তমান সময়ে সকলেই কিন্তু প্রায় মদ খান, কোন না কোন কারণেই বা কোন পার্টিতে গেলে মদ খেয়ে থাকেন সকলেই। তবে বেশি পরিমাণে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো না। লিভারের সমস্যা হওয়ার পাশাপাশি হাড় আরও মজবুত রাখতে মদ এড়িয়ে চলতে হবে।

  • নুন

যদি আপনি হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব বজায় রাখতে চান তাহলে বেশি পরিমাণে নুন খাবেন না। নুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। নুন খেলে অস্টিওপরোসিস রোগের ঝুঁকি বাড়ে এটি খেলে, এতে আপনার হাড় ক্রমশ পাতলা হয়ে যায় এবং দুর্বল হয়ে পারে।

  • কোল্ড ড্রিঙ্কস

আমরা সকলেই প্রায় বেশিরভাগ সময়ই রাস্তায় বেরোলে বা কোন পার্টিতে গেলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। এটি খাওয়া কিন্তু খুব খারাপ, কোল্ড্রিংস খেলে যে শুধু শরীর খারাপ হয় তা কিন্তু নয়। এমনকি হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং শরীরে প্রচুর পরিমাণে সোডা ঢুকে যায়, আর যে কারণে আমাদের শরীর আরোও খারাপ হয়, হাড় দুর্বল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+