লাস্যময়ী চেহারা ধরে রাখতে ও ওজন কমাতে বলি সেলেবরা কড়া ডায়েটের পাশাপাশি কী খান
'স্বাস্থ্যই সম্পদ’ একথা সকলেরই জানা। তাই শরীর যদি সুস্থ না থাকে তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে সকলকে। তাছাড়া বর্তমানে শরীর সম্পর্কে সচেতন থাকেন প্রায় সকলেই। যদি তারকাদের কথা আসে তাহলে সেটা জানাই আছে যে তাঁরা লাস্যময়ী স্বাস্থ্য ধরে রাখতে যথেষ্ট সচেতন থাকবেন, তাঁরা সকলেই জিম করার পাশাপাশি কড়া ডায়েট মেনে চলেন।
বলিউড তারকা করিনা কাপুর থেকে মালাইকা আরোরা কীভাবে তাদের স্বাস্থ্য ধরে রেখেছেন তা সবাই প্রায় জানেন। তবে এমন অনেক খাবার আছে যা সেলেবরা খেয়ে থাকেন, জানুন কোন বলি তারকারা চেহারা ধরে রাখতে ও ওজন কমাতে কী খান, দেখুন।

বলিউডের খুবই জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কাপুর খান। দুই ছেলের মা হয়ে যাবার পরও নিজের চেহারা কিন্তু দারুণ ভাবে ধরে রেখেছেন অভিনেত্রী। সন্তান হয়ে যাওয়ার পর নাকি ওজন খুব বেড়ে গিয়েছিল করিনার, যদিও কড়া ডায়েট মেনে তিনি তাঁর চেহারা কমিয়ে ফেলেছিলেন। তিনি কিন্তু নিত্যদিন এক চামচ ঘি খেয়ে থাকেন, যা শুনে অবাক জন অনেক অনুগামীরাই।

অ্যাকশন- রোমান্টিক ধর্মী সিনেমা দেখার কথা ভাবলেই আমাদের মাথায় প্রথম আসে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কথা। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাঁর প্রেমে এখন মন গলে নারীদের। বয়স বাড়লে চেহারাকে কিন্তু দারুণভাবে ধরে রেখেছেন অভিনেতা অক্ষয়। তিনি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করেন। তবে তিনি কিন্তু চেহারা সুন্দর রাখার জন্য ডিমের সাদা অংশ দিয়ে অমলেট খেয়ে থাকেন।

ফিটনেস ফ্রিক মালাইকা আরোরাকে সকলেই চেনেন। তিনি প্রায় সময়ই নিজের ইনস্টাগ্রামে তার শরীর চর্চার ছবি শেয়ার করে থাকেন। বয়স যে শুধুমাত্র সংখ্যা তা মালাইকাকে না দেখলে বোঝাই যেত না।
তিনি তাঁর শরীর সম্পর্কে খুব সচেতন থাকেন। তিনি কড়া ডায়েট মেনে চলেন। তবে তার পাশাপাশি তিনি কিন্তু লেবু ও মধুর জল খেয়ে থাকেন। তিনি শরীরকে ডিটক্স রাখতে পছন্দ করেন। তাছাড়া তিনি কিন্তু বাইরের খাবার তত বেশি খান না। বাড়ির রান্না করা খাবারই তিনি পছন্দ করে থাকেন।

আলিয়া ভাট মা হবার পরেও কিন্তু তাঁর ফিটনেসের প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। আলিয়া নিরামিষ খাবার খেতে খুব পছন্দ করেন। তিনি তেল, ঝাল যুক্ত খাবার খুব একটা খান না। তিনি নিত্যদিনই কিন্তু ব্যায়াম করে থাকেন।

বি টাউনের সুন্দরী অভিনেত্রী বললে যার কথা আমাদের সবার প্রথম মনে আসে তিনিই হলেন দীপিকা পাডুকোন। পাঠান সিনেমাটি বক্স অফিসের দারুন হিট করেছিল। পাঠান সিনেমায় প্রত্যেকটি গানের নাচে অভিনেত্রীর কোমরের ঠুমকায় এক প্রকার অবাক হয়ে গিয়েছিলেন অনুগামীরা। সেখানে তার লাস্যময়ী স্বাস্থ্য দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়েছিল অনুগামীদের।
তবে এই অভিনেত্রী কিন্তু তার স্বাস্থ্য ধরে রাখতে নিত্যদিনই কড়া ডায়েটের মেনে চলার পাশাপাশি ব্যায়াম করে থাকেন। শুধু তাই নয় তিনি তার শরীর সুস্থ রাখার জন্য নিত্যদিন প্রচুর পরিমাণে ফল খেয়ে থাকেন। তাছাড়াও অভিনেত্রী দু’ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খাবার খেয়ে থাকেন।

কেরিয়ার ছাড়াও লাস্যময়ী লুক ও স্বাস্থ্যের কারণে প্রায় সময় অনুগামীদের লাইম লাইন কেড়ে থাকেন ভূমি পেডেনকর। তিনি বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি নিত্যদিন ব্যায়াম করে থাকেন। তবে তিনি কিন্তু জিম করতেও ভোলেন না। তিনি কিন্তু দিন শুরু করেন কফি দিয়ে। তাছাড়া তিনি কফি খেতেও কিন্তু খুব ভালোবাসেন। তিনি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করেন না।

ফিটনেস আইকন বললেও কম বলা হয় বিপাশা বসুকে। একসময় বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বিপাশা বসু। শরীরকে ডিটক্স রাখতে খুব পছন্দ করেন বিপাশা। তাই তিনি নিত্যদিন ডাবের জল পান করে থাকেন তিনি। জিমে গিয়ে কঠোর পরিশ্রমও করেন অভিনেত্রী।

মার্শাল আর্ট করে থাকেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তার শরীর দেখলে এখনোও নারী মনে উদ্বেগের সৃষ্টি হয়। তিনি সকালের খাবারে ইডলি খেয়ে থাকেন। তবে তিনি কিন্তু দুপুরের খাবারে ভাত এবং উরদ ডাল খান। তিনি মনে করেন শরীরকে ধরে রাখতে গেলে প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার।

সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে সকলেই চেনেন। তিনি কিন্তু সৌন্দর্যের কারণে প্রায় সময় অনুগামীদের নজর করে থাকেন। তিনি প্রত্যেকদিন সন্ধ্যের সাতটার সময় পেট ভরা খাবার খান। তিনি মনে করেন খাদ্য যদি সঠিক সময়ে না খাওয়া হয় তাহলে শরীর ভালো থাকে না।

নিজের স্বাস্থ্য ধরে রাখতে ব্যয়াম করার পাশপাশি ডায়েট চার্টও ফলো করেন হুমা কুরেশি। শুধু তাই নয় নিত্যদিন সকালবেলা উঠে বাদামের দুধের সঙ্গে ওটস খেয়ে থাকেন অভিনেত্রী। এটি তার সারাদিনের শরীরে পুষ্টি যোগায় এবং শরীর খুব শক্তিশালী রাখে বলে তিনি মনে করেন।












Click it and Unblock the Notifications