Blue Tea Benefits: এই ফুলের চা খেয়ে ডায়াবেটিসকে রাখুন নিয়ন্ত্রণে

চা ছাড়া সকাল শুরু হবে এমনটা ভাবতে পারেন না হয়তো অনেকেই। তা দুধ চা হোক কিংবা লিকার চা। খুব বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তা আমরা সকলেই জানি, তবুও চা কিন্তু আমরা খাওয়া ছাড়তে পারি না।

গত কয়েক বছর ধরে ডায়াবেটিসের সংখ্যাও কিন্তু তুলনামূলক বহু গুণ বেড়েছে। দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে ১৩০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবেন, তাই আগে থেকেই সকলে সাবধানে থাকতে থাকতে হবে।

Blue Tea Benefits


রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে

ডায়াবেটিস হলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। শুধু তাই নয়, শরীরও ক্রমশ খারাপ হতে থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, এমন একটি চা রয়েছে যেটা যদি আপনি নিত্যদিন খান তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন আপনি। অপরাজিতা ফুলের চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যা বহুদিন ধরে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

এই চায়ে কী কী পুষ্টিগুণ রয়েছে

অপরাজিতা ফুল দিয়ে তৈরি চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য থাকে। যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে। তাছাড়া এই ফুলের চা খেলে শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। রক্তে শর্করার মাত্রাকে বেশি বাড়তে দেয় না। তাই ডায়াবেটিস রোগীদের নিত্যদিন এই চা খাওয়া উচিত।

কারা খাবেন এই ফুলের চা

শুধু যে ডায়াবেটিস রোগীরা এই চা খেতে পারেন তা কিন্তু নয়। সকল মানুষই এই চায়ে খেতে পারেন। জানুন অপরাজিতা চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। এই চা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শুধু তাই নয় ক্যানসার রোগের ঝুঁকি কমাতেও আপনি এই চা খেতে পারেন। মানসিক চাপে ভুগছেন তারাও কিন্তু এই অপরাজিতা ফুলের চা খেতে পারেন। এই চা খেলে আপনার দৃষ্টিশক্তিও বাড়বে।

এই চা কীভাবে তৈরি করবেন

প্রথমে একটা পাত্রে জল নিয়ে তিন চারটি অপরাজিতা ফুল ফোটান। তারপর চার পাঁচ মিনিট সেই জল ফুটে উঠে যখন জল অর্ধেক হয়ে যাবে তাতে সামান্য লেবুর রস এবং সামান্য মধু দিন। তবে চিনি কিন্তু দেবেন না। তারপর সেই চা আপনি খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+