Blood Purifiers Foods: রক্ত পরিষ্কার রাখতে আজ থেকে খাওয়া শুরু করুন এই খাবারগুলি
শরীরের সমস্ত অংশে অক্সিজেন, পুষ্টি সরবরাহের সঙ্গে সঙ্গে রক্তকেও কিন্তু পরিশুদ্ধ রাখা খুব দরকার। আমাদের শরীর যাতে সুস্থ থাকে ও শরীরের ভিতর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। তার জন্য কিন্তু রক্ত পরিষ্কার রাখা দরকার এবং টক্সিন মুক্ত রাখা খুব দরকার।
আমরা এমন অনেক খাবার খেয়ে থাকি যেগুলো তোমাদের শরীরের টক্সিন বাড়তে থাকে। যার জন্য রক্ত অনেক সময় পরিষ্কার থাকে না। তবে রক্ত পরিষ্কার রাখা খুব দরকার, না হলে ত্বকে চুলকানি, অ্যালার্জির মতন নানান সমস্যা আসতে পারে। শুধু তাই নয়, রোগ প্রতিরোধের ক্ষমতা ও ক্রমশ কমতে থাকবে।

আমলকি
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। ত্বক ভালো থাকবে। সেই সঙ্গে শরীর থেকে বিষাক্ত টক্সিন বেরিয়ে যাবে। এবং রক্ত পরিষ্কার থাকবে। তাছাড়া আপনি কিন্তু সুস্থ থাকবেন।
রসুন
রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি কোনও ব্যক্তি খালি পেটে নিত্যদিন রসুন খান, তাহলে আপনার সুগার ও রক্তচাপ দুটোই নিয়ন্ত্রণে থাকবে। তাই প্রতিদিন একোয়া করে রসুন খান। এতে লিভারও ভালো থাকবে। সেই সঙ্গে রক্তও পরিষ্কার হবে।
নিমপাতা
যদি পারেন আপনি নিম পাতা খেতে পারেন। কারণ নিম পাতা আন্টিব্যাকটেরিয়াল, আন্টি ইনফ্লটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার রক্তকে খুব পরিষ্কার রাখবে।, সেই সঙ্গে রক্তে যদি টক্সিনের মাত্রা বেশি থাকে তাও কমবে।

আপেল
যদি আপনি পারেন নিত্যদিন একটি করে আপেল খান। এটি খেলে নানান ধরনের রোগ থেকে মুক্তই পাবেন আপনি। তাছাড়াও আপেল রক্ত পরিশুদ্ধ করতে পারে। তবে তার চেয়েও ভালোভাবে পারে আপেল সিডার ভিনিগার। যদি আপনার পেসার হাই থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ মেনে এটি খান।
হলুদ
যদি পারেন রোজ একোয়া করে হলুদ খাবার চেষ্টা করুন। এটি খেলে আপনার ত্বক খুব ভালো থাকবে। চুল ভালো থাকবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। কারণ হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল রয়েছে। তাছাড়া হলুদে কারকিউমিন নামক এক প্রকার যৌগ রয়েছে। যা আপনার শরীরে যদি কোন খারাপ রোগের সৃষ্টি হতে দেবে না।












Click it and Unblock the Notifications