Bleeding gum: ঘন ঘন মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, মুক্তি মিলবে এই উপায়গুলি থেকেই
এমন অনেকেই রয়েছেন যারা রক্ত দেখলেই ভয় পেয়ে যান। আর যদি দাঁত বা মুখ থেকে পরে রক্ত পরে তাহলে তা দেখে নার্ভাস হয়ে পড়েন অনেকে। দাঁতে ব্যথায, জিভ ফুলে যাওয়া, দাঁতের ক্ষয় হওয়া এই সব সমস্যার কারণে অনেক সময় কিন্তু দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত পরে।
নার্ভাস না হয়ে যদি আপনি ঘরোয়া কিছু প্রতিকারের মাধ্যমে এগুলি থেকে মুক্তি পেতে পারেন। দেখুন, এমন কিছু জিনিস আছে যা হয়তো আপনার বাড়িতেই রয়েছে। সেগুলি দিয়ে খুব সহজেই আপনার মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে পারেন। দেখুন সেগুলি কী কী।

- নুন ও গরম জল একসঙ্গে নিয়ে গার্গেল করুন
যখন আপনার মাড়ি দিয়ে রক্ত বেরবে সে সময় জল গরম করে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে গার্গেল করুন। এতে আপনার মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যদি আপনার মাড়ি ফোলা থাকে বা ব্যথা থাকে সেটি থেকেও মুক্তি মিলবে।
- নিম পাতার তেল লাগান
মাড়ির থেকে রক্ত পড়া বন্ধ করতে আপনি নিম পাতার তেলও দিতে পারেন। রাতে ঘুমানোর আগে বাড়িতে নিমের তেল লাগিয়ে সকালে তা ধুয়ে ফেলুন। এতে আপনার মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে। ফোলা ভাব কমবে, ব্যথা চলে যাবে।
- অ্যালোভেরার জেল
অ্যালোভেরা স্বাস্থের জন্য খুব ভালো, আমরা কোথাও কেটে গেলে অ্যালোভেরার পাতা কেটে তার ভেতরে ওই জেল বার করে কাটা জায়গায় লাগালে সেই কাটা বন্ধ হয়। আপনি কিন্তু যদি দ্রুত মাটি থেকে রক্ত পড়া বন্ধ করতে চান তাহলে যেখান থেকে রক্ত বেরিয়েছে সেখানে আপনি অ্যালোভেরার জেল লাগাতে পারেন।

- সতেজ শজ, সবজি খান
মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে আপনাকে নিত্যদিন ফল, শাকসবজি সতেজ খেতে হবে। এটি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি মিটবে, সেই সঙ্গে মাড়িও ভালো থাকবে। দাঁত ভালো থাকবে। দাঁতের ক্ষয় সহজে হবে না। সেই সঙ্গে শরীরের ভিটামিন, প্রোটিনের প্রোটিনের ঘাটতিও পূরণ হবে।
জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, যখন মাড়ি থেকে রক্ত বেরোবে সেই সময় আপনি যদি হাতের কাছে কিছু না পান তাহলে জল খান এবং জল খাওয়ার পরে মুখ কুলকুচি করতে থাকুন বারবার। এতে আস্তে আসতে আপনার মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে এবং মুখে মাড়ির ব্যথা ও কিছুটা কমবে।












Click it and Unblock the Notifications