এসির ওপর পায়রা, পাখি বসে উৎপাত করছে? কীভাবে তাদের বাসা বাধা আটকাবেন
বাড়িতে অনেকেই ছাদে কিংবা বারান্দায় বিস্কুটের গুঁড়ো কিংবা মুড়ি দেন। মুড়ি দিয়ে পাখি কিংবা পায়রাকে আমন্ত্রণ জানায়। আর এতে কিন্তু পাখিরাও কিন্তু খুব মজা করে বাড়িতে এসে সেই খাবার খায়। আর যেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই বাড়ির ছাদে কিংবা চিলেকোঠার ঘরে বাসা বেধে ফেলে।
তবে গরমকালে সেই পাখিরাই কিন্তু খুব উৎপাত শুরু করে দেয়। কারণ তারা কিন্তু তাদের বাসা ছেড়ে যেতে চায় না। গরমের সময় প্রায় সকলের বাড়িতেই প্রায় কমবেশি চলে এসি। তা স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি। তবে অনেক সময় গরমে এই এসি চালাবার সময়ে পাখির বাসার কারণে অনেকেরই নানান সমস্যা হতে থাকে।

কীভাবে পায়রা কিংবা পাখির বাসা বাধা আটকাবেন
কারণ পায়রার ডিম পারার পর সেই ডিম ফুটে যতক্ষণ না বাচ্চা বের হয়, ততক্ষণ কিন্তু তারা সেখান থেকে যেতে চায় না। আর এই কারণেই কিন্তু অনেক সময় এসির ইউনিট নষ্ট হয়ে যায়। তাছাড়াও এসির অনেক ক্ষতি হয়, যা সারাতে অনেক টাকার দরকার।
অনেক সময়ে পায়রা কিংবা পাখির বিষ্ঠায় অনেক সমস্যা হয়। যদি তা নিত্যদিন পরিষ্কার করা না হয় তাহলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এতে আপনার এসির অনেক ক্ষতি হবে। তাই কাঠবিড়ালি কিংবা পাখি কিংবা পায়রা এসিতে যাতে বাসা না বাধে তার জন্য কিন্তু আপনি এই ব্যবস্থাগুলিতে নিতে পারেন। জানুন কী কী মানবেন।
বার্ড স্পাইক রাখতে পারেন
আপনি কিন্তু পায়রা বা পাখি তাড়াতে বার্ড স্পাইক রাখতে পারেন। বার্ড স্পাইক হল পাখি নিয়ন্ত্রণ যন্ত্র, যা পাখিদের নির্দিষ্ট পৃষ্ঠে থাকা বা অবতরণ করা থেকে দূরে রাখে। এটি হল পাতলা, সূক্ষ্ম রড বা স্পাইক থাকে যা একটি বেসের সঙ্গে যুক্ত থাকে। এতে আপনি খুব সহজেই পাখিদের আপনার বাড়িতে থাকা থেকে আটকাতে পারবেন। এটি আপনি বারান্দা, রেলিং, এসির ইউনিটের পাশে রাখুন। এতে পাখিরা কিন্তু বাসা বাধতে পারবে না।
ঢেকে রাখুন
এসি কভার করুন অর্থাৎ এসি ঢেকে রাখার চেষ্টা করুন। বিশেষ করে শীতকালে যখন আপনার এসির প্রয়োজন নেই, সে সময় কিন্তু এসিকে ঢেকে রাখার চেষ্টা করুন। কারণ এতে পাখি কিংবা কাঠবিড়ালি কিংবা পায়রা তাহলে এতে বাসা বাঁধতে পারবে না। আর আপনাকে বিষ্ঠার সমস্যায় ভুগতে হবে না।
বার্ড ফিডার রাখুন
তবে কি এই বার্ড ফিডার? যদি আপনি এসির কাছাকাছি বার্ড ফিডার রাখেন, তাহলে তারা কিন্তু আপনার এসির আশেপাশে বাসা বাধতে ততটা আগ্রহী হবে না। কারণ এটি যে সকল পাখি কিংবা পায়রা নতুন বাধা চাইছে, তাদের আকর্ষণ করে। তাই তারা তখন আপনার এসির পাশে আর তারা বাসা বাধতে পারবে না। তবে এই বার্ড ফিডারটি কিন্তু অবশ্যই এসি থেকে দূরে রাখবেন।
রোজ খাবার দিয়ে পাখি ডাকবেন না
অনেকেই ভোরবেলা পাখিকে ছাদে কিংবা বারান্দায় খাবার দিয়ে ডাকেন। যে কারণে তারা কিন্তু নিত্যদিন সকালবেলা সেখানে এসে, আর সেখানেই তারা বাসা বেধে থাকতে চায়। যা কিন্তু অনেক সময় বাড়ির ক্ষতি হয় যায়। আর বাসা বাধলেই সেখানে ডিম ফুটে বাচ্চার হওয়ারও সম্ভাবনা থাকে। যা কিন্তু অনেক সময় শুধু যে এসির ক্ষতি করে তা কিন্তু নয়। এতে কিন্তু অনেক সময় স্বাস্থ্যের ও বাড়িরও অনেক সমস্যা হয়। তাই আজ থেকে ভুলেও আর এটি করবেন না। এতে কিছুটা হলেও আপনার সুবিধা হবে।
ফাঁক আটকান
এসি ইউনিটের কাছে যদি কোথাও ফাঁক থাকে, সেই জায়গাগুলো আগেই বন্ধ করে দিন। কারণ এখানে কিন্তু পাখি বাসা বেঁধে সুন্দরভাবে তার ঘর বানিয়ে রাখতে পারবে। যতক্ষণ না তার সন্তান বড় হবে, সে কিন্তু কিছুতেই এখান থেকে যাবে না। আর এতেই কিন্তু ক্ষতি হবে আপনার এসির। এতে কিন্তু পাখি আপনার এসির উপরে উঠে আর উৎপাত করবে না।
পাখির বাসা সরান
এসির ইউনিট থেকে পাখি কিংবা পায়রার বাসা সরাতে হবে আপনাকে। কারণ পাখি একবার বাসা বেঁধেও ফেললে, তা কিন্তু আগেই সরিয়ে ফেলুন । এতে তারা ডিম পারলে তাহলে বাচ্চা ফুটে গেলে কিন্তু তাদের সরানো অনেক সময় কঠিন ও কষ্টকর হয়ে যায়।
থার্মোকল শিট লাগান
আপনি কিন্তু এসি ইউনিটের সামনে একটি থার্মোকল শিট কেটে সেই শিটে ২০ থেকে ২৫ কেটে লাগিয়ে দিতে পারেন। এতে থার্মোকলটি ইউনিটের উপর লাগিয়ে দিলে পায়রা, কাঠবিড়ালি কিংবা অন্যান্য পাখিরা কিন্তু এখানে এসে বাসা বাধতে পারবে না। এটি কিন্তু পাখিদের বাসা বাধা আটনাকোর খুব সহজ উপায়।












Click it and Unblock the Notifications