Best Summer Foods : গরমকালে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে এগুলি খান
আমরা সকলেই প্রায় জানি, সূর্যের আলো থেকে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ঢোকে, এই গরমকালে সূর্যের আলোতে বেশিরভাগ সময়ে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। শীতকালে আমরা প্রায় সময়েই সূর্যের আলোয় থাকি, তবে গ্রীষ্মকালে তা থেকে দূরে দূরে থাকি আমরা।
এই সময় আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক ঢোকে না, যে কারণে ভিটামিন ডিয়ের অভাব দেখা দেয়। তাই গরমকালে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে আপনারা খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন।

ডিম
যদি আপনি গরম কালে যদি ভিটামিন ডিয়ের অভাব পূরণ করতে চান তাহলে রোজ ডিম খাবেন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে। ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। তাই যদি আপনি নিত্যদিন ডিম খান। তাহলে আপনার ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে। রোগ প্রতিরোগের ক্ষমতা বাড়ে। বড় কোনও রোগ সহজে আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না।

মাশরুম
মাশরুমের নাম সকলেই প্রায় জানেন। যদি আপনি ভিটামিন ডিয়ের অভাব দূর করতে চান তাহলে রোজ মাশরুম খেতে পারেন। মাশরুম নিরামিষাশীদের জন্য খুব ভালো খাবার। মাশরুম দিয়ে আপনি তরকারি খেতে পারেন। কোনও সবজিতে দিয়ে খেতে পারেন মাশরুম, ভেজে খেতেও ভালো লাগে, তাছাড়া স্যান্ডউইচ বা স্যুপেও মাশরুম দিয়ে খেতে পারেন।

পালং শাক
শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে নিত্যদিন পালংশাক খান। তাছাড়া পালংশাকে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। পালং শাকের সঙ্গে নানান সবজি আপনি খেতে পারেন। মৌসুমী সবজি খাওয়া শরীরের জন্য খুব ভালো। এতে ভিটামিনের অভাব পূরণ হয়।

দুধ
প্রতিটি ব্যক্তির নিত্যদিন দুধ খাওয়া উচিত। দুধে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। শুধু তাই নয়, হাড় মজবুত করতেও দুধের জুড়ি মেলা ভার। তবে জানেন দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এটি আপনার হাড়কে মজবুত করার সঙ্গে সঙ্গে শরীর চনমনে রাখতেও সক্ষম। তাই বারো মাসই নিত্যদিন এক গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications