Best Drink to Lower Cholesterol : কোন কোন পানীয় পান করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, জানেন
বিশেষজ্ঞদের মতে এমন অনেক খাবার রয়েছে যেগুলি কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে তোলে. আর যদি কোলেস্টেরল শরীরে বাড়ে তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ১৮ বছর বয়সী যুবকদেরও কিন্তু কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হলে নানান রোগ হবার সম্ভাবনা থাকে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন অনেক পানীয় আছে যেগুলি একেবারেই না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এই ধরনের পানীয়গুলি খেলে শরীরে হু হু করে বাড়বে কোলেস্টেরলের মাত্রা। জানুন কোন কোন পানীয় এড়িয়ে চলবেন।

কয় ধরনের কোলেস্টেরল রয়েছে
কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।

যে কোনও আইসক্রিম দেওয়া পানীয়
আইসক্রিম দেওয়া অনেক ধরনের পানীয় বর্তমানে বাজারে পাওয়া যায়, আইসক্রিম খেতে সুস্বাদু হলেও এগুলি না খাওয়াই শরীরের জন্য ভালো। এগুলি খেলে হু হু করে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। যদি আপনি নিয়মিত আইসক্রিম খান বা ফ্রুট শেক খান তা কিন্তু খুব খারাপ, তবে আপনি ফলের রস খেতে পারেন। তবে ফ্রুট শেকের সঙ্গে আইসক্রিম দিয়ে খাওয়া শরীরের জন্য খুব খারাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রিম, মাখন দেওয়া পানীয়
বর্তমানে বাজার চলতি নানান ধরনের পানীয় পাওয়া যায়, যাতে কিন্তু চিনির পরিমাণও বেশি থাকে। এমন অনেক পানীয় রয়েছে যেগুলি জাফরান, ক্রিম, দুধ, রাবড়ি, বাটারমিল্ক দিয়ে সুস্বাদু করে তৈরি করা হয়। এখানে ক্রিম বা মাখনের ব্যবহার করা হয় এগুলি কিন্তু দ্রুতই আপনার কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে পারে যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।, এগুলি খেলে সঠিকভাবে শরীরে রক্ত সঞ্চালন করতে পারে না। সেইসঙ্গে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও থাকে প্রবল।

চা বা কফি
বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি প্রচুর পরিমাণে চা বা কফি খান তার কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়। কফিতে কোলেস্টেরল থাকে না, তবে এটি কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। চা পরিপাকতন্ত্রকে নানান ভাবে প্রভাবিত করে। তাই বিশেষজ্ঞদের মতে চা বা কফি ঘনঘন না খাওয়াই ভালো।

নারকেল বা কাজু দেওয়া পানীয়
নারকেল বা কাজুবাদাম জাতীয় কোন পানীয় না খাওয়া ভালো, নারকেল বা কাজুবাদাম দিয়ে কোন পানীয় খাওয়া শরীরের জন্য ভালো নয়। এতে রক্তের শর্করা মাত্রা ক্রমশ বাড়তে থাকে। শুধু তাই নয় কোলেস্টেরলের মাত্রা বাড়ে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে। হজম শক্তি ক্রমশ কমতে থাকে। তাই কখনোই নারকেল ও কাজুবাদাম একসঙ্গে দিয়ে খাবেন না।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications