Benefits of Tamarind: ডায়াবেটিস থেকে আলসারের ঝুঁকি কমাতে একটি তেঁতুলই যথেষ্ট!
সবসময় যে ঝাল বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগবে, তা কিন্তু নয়। শীতের দুপুরে যদি একটু টক মিষ্টি আচার পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাছাড়া আচার যে সব সময় ঘরে বানানো থাকবে তা কিন্তু নয়, তবে ঘরে যদি থাকে পাকা তেঁতুল, তাহলে মন্দ হয় না বলুন! পাকা তেতুলে খেতে কেনা পছন্দ করে বলুন, টক মিষ্টি তেঁতুল খেলে যেন শৈশবের কথা মনে পড়ে।
তেঁতুল খেতে প্রায় সকলেই পছন্দ করেন। টক, মিষ্টি স্বাদ যেন জিভে জল এনে দেয়। শুধু আমরা স্বাদের জন্য খাই তা কিন্তু নয়। তেঁতুলে রয়েছে প্রচুর উপকার। সুপার ফুড বলা চলে তেঁতুলকে। তেঁতুল আমরা কাঁচা খেতে, আবার পাকাও খেতে পারি। তেঁতুলের চাটনি করে খাই, এমনকি তেঁতুলের শস করেও কিন্তু আমরা খেয়ে থাকি।

তেঁতুলে প্রচুর পরিমাণে হাইড্রোক্সাইড সাইট্রিক অ্যাসিড থাকে, এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। তেঁতুল খেলে আপনার সহজে খিদে পাবে না, জানুন তেঁতুলের স্বাস্থ্যগুণ সম্পর্কে।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই পাতে একটা করে তেঁতুল রাখুন, কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এতে কোনও চর্বি থাকে না। তাই গবেষণায় দেখা গেছে, তেঁতুলে যদি রোজ খান তাহলে, ওজন আপনার কমবেই তাছাড়াও এতে থাকে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
- আলসার কমাতে সক্ষম তেঁতুল
আলসার কিন্তু খুব কষ্টদায়ক একটি রোগ। এই আলসার থেকে মুক্তি পেতেও কিন্তু আপনি তেঁতুল খেতে পারেন। তেঁতুলে প্রচুর পরিমাণে পলিফেনল অ্যাসিড থাকে, তাই এটিকে খেলে আলসার কমবে।
- ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে খান তেঁতুল
যদি আপনি ডায়াবেটিস রোগী হন বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাহলে একটি করে টক মিষ্টি তেঁতুল, কারণ, এটি খেলে রক্তে শর্করা মাথা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে সক্ষম তেঁতুল। তেঁতুলে প্রচুর পরিমাণে আলফা-অ্যামাইলেজ থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
- হজম শক্তি বাড়াতে কী খাবেন
যদি আপনার খাবার হজম করতে অসুবিধা হয় আবার হজমের সমস্যা থাকে তা থেকে মুক্তি পেতে তেঁতুল খেতে পারেন। তেঁতুলে প্রচুর টারটারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এ পটাশিয়াম থাকে এবং এটি খেলে আপনার অন্ত্র ভালো থাকবে পেটের ব্যথা কমবে। পেট ফোলা, কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা থাকলেও আপনি তেঁতুল খেতে পারেন।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান নিত্যদিন পাতে রাখুন না একটি তেঁতুল। কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। যা আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। শুধু তাই নয়, এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এমনকী আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করবে একটি পাকা তেঁতুল।
- লিভারের সমস্যা থেকে মুক্তি পাবেন
লিভারের যেকোনোও সমস্যা থেকে মুক্তি পেতে খান তেঁতুল, কারণ এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদি আপনি ফ্যাটি লিভারের রোগী হন, তাহলেও একটি করে তেঁতুল খেতে পারেন।
- অ্যালার্জি
তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যান্টিহিস্টামিনিক বৈশিষ্ট্য রয়েছে। তাই অ্যালার্জি, হাঁপানি, কাশি কমাতে তেঁতুলের জুড়ি মেলা ভার। তাছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ এই তেঁতুল খেলে সর্দি- কাশি যেকোনও ফ্লু হলে তা থেকেও মুক্তি পাবেন। তাই দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করুন তেঁতুল।












Click it and Unblock the Notifications