Benefits of Ghee: ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও ঘি খেতে পারেন
ঘি খেতে সকলেই কমবেশি পছন্দ করেন, তবে যারা ওজন নিয়ন্ত্রণে রাখেন তারা কিন্তু ঘি খাওয়া একটু এড়িয়ে চলেন। সামনেই আসছে পুজো, তার জন্য শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ছিপচিপে হওয়ার সময়, না হলে পুজোতে তো ফ্যাশনকে দূরেই রাখতে হবে, কী তাই তো? শরীর ছিপছিপে রাখতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে , সেই সঙ্গে খাবারের স্বাদ বাড়াতে আপনিও কিন্তু ঘি খেতেই পারেন।
ঘি তে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। যা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়। আবার ঘি খেয়েই কিন্তু চেহারা রোগা রাখা যায়। ঘি খেলে আপনার ওজনও কিন্তু অনেক কমবে।

জ্বর কমাতে ঘিতে রসুন দিয়ে খান
প্রায় প্রতিটি রান্নাঘরেই রসুন থাকে, জ্বরে কাবু হয়ে গেছেন, শরীর সুস্থ করতে জলদি ঘিতে রসুন দিয়ে খান, এতে আপনার জ্বর কমবে। শুধু তাই নয় রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
রক্তাল্পতাযারা রক্তাল্পতার মতো সমস্যায় ভুগছেন, তারা ঘির সঙ্গে ত্রিফলা মিশিয়ে খেতে পারেন। ঘিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যা আপনার ওজন কমাতেও কিন্তু সহায়ক।
ওজন কমাতে ঘি খান
ঘিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, এটি আপনার দেহের অতিরিক্ত ফ্যাট কমাতেও সাহায্য করবে। ঘি খেলে ফ্যাট সেলগুলি ক্রমশ ছোট হয়ে যায়, সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
স্মরণশক্তি বাড়াতে ঘি খান
ঘি তে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তাই আপনি স্মরণশক্তি বাড়াতে চাইলে ঘি খেতে পারেন। এছাড়াও ভিটামিন এ, ই ও কে থাকে ঘিতে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে
আপনি যদি সকালের ব্রেকফাস্টে পাউরুটি খান, পোহা খান তাহলে আপনি তেল বা মাখনের পরিবর্তে ঘি দিতে পারেন থাকার। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, খাবারের স্বাদও বাড়বে।
কেন খাবেন ঘি
যারা খাদ্যশস্য জাতীয় জিনিস খান না অর্থাৎ তাদের ল্যাকটোস জাতীয় খাবার এড়িয়ে চলেন। তারা কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ঘি, ল্যাকটোসের পরিমাণ বেশি থাকে। এটি খেলে আপনার দেহে চর্বি কিন্তু বাড়বে না।
পুষ্টি বাড়াতে ঘি খান
আপনার প্রতিটি রান্নায় ঘি ব্যবহার করতে পারেন, যে কোনও ভাজা খাবার, রোস্ট করা খাবারেও ঘি ব্যবহার করতে পারেন আপনি। এটি খেলে আপনার শরীরে অনেক পুষ্টি ঢুকবে। তবে ঘি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications