Benefits Of Fruits: নিত্যদিন একটি করে হলেও ফল খাবেন, কিন্তু কেন?

সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে রোজ ফল খাওয়া সকলেরই খুব দরকার, তা আমরা সকলেই জানি। বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের নিত্যদিন খাদ্য তালিকায় একটি ফল রাখা দরকার, না হলে সঠিক পুষ্টি আপনাদের শরীরে ঢুকবে না। যদি পারেন নিত্যদিন মৌসুমী ফল খাওয়ার চেষ্টা করুন।

এগুলো আপনার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করবে, সেই সঙ্গে শরীর সুস্থ রাখবে। রোজ একটি হলেও ফল কেন খাবেন জানেন, ফল খেলে শরীরের কী কী কাজে লাগে, তা দেখুন।

Benefits Of Fruits

ফলে ফাইবার থাকে

ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে আপনার ফাইবারের ঘাটতি শরীরে পূরণ হবে। শুধু তাই নয়, ফল খেলে আপনার হজম সবথেকে ভালো হজম হবে। যাদের কোষ্ঠকাঠির বা পাইলসের সমস্যা আছে, তাদের তা খুব দ্রুতই কমবে।

ওজন কমবে

ওজন কমাতে সহায়ক ফল, যদি আপনি নিত্যদিন একটি করে মৌসুমী ফল খান, তাহলে আপনার ওজন দ্রুত কমবে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি আপনার শরীরে বাড়তি চর্বি কমাতে সক্ষম। আপনি কিন্তু ব্রেকফাস্টে নিত্যদিন একটি করে ফল খেতে পারেন।

ফলে ভিটামিন সি থাকে

আপনি রোজ একটি করে লেবু খেতে পারেন। মৌসুমী লেবু কিংবা কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি শরীরে ভিটামিন সিয়ের অভাব পূরণ করবে। শুধু তাই নয়, ভিটামিন সি খেলে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে, আপনার হাড়ের ক্ষয় রোধ করবে। সেই সঙ্গে আপনার শরীরের জলের চাহিদা পূরণ করতেও সক্ষম।

Benefits Of Fruits

ফুসফুস, লিভার, কিডনি ভালো থাকবে

একটি ফল খেলে শরীরে ভিটামিন, প্রোটিনের ঘাটতি পূরণ হয়। ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই একটি ফল খেলে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হবে। তাছাড়া শরীরের সমস্ত ব্যথা বেদনা কমবে, শরীর সুস্থ রাখবে। সেই সঙ্গে আপনার ফুসফুস, লিভার, অন্ত্র, কিডনি ভালো রাখতে রোজ একটি করে ফল খাওয়া দরকার।

ত্বক ও চুল ভালো রাখতে ফল খান

যদি আপনি ত্বক এবং চুল ভালো রাখতে চান তাহলে নিত্যদিন ফল খাবেন। কারণ ফলে রক্ত সঞ্চালন ভালো হয়, সেই সঙ্গে শরীরে সঠিক পরিমাণে পুষ্টি ঢুকবে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। সেইসঙ্গে চুল ভালো থাকবে এবং নানান ক্ষতির হাত থেকে বাঁচাবে এই ফল। তার কারণ ফলে প্রচুর পরিমাণে পলিফেনাল থাকে।

এনার্জি বজায় রাখতে ফল খান

যারা ডায়েট করছেন তারা দিনে অন্তত একটি করে ফল খান। যদি শুধু ফল খেতে না পারেন, তাহলে ফ্রুট স্যালাড করেও খেতে পারেন। এতে আপনার শরীরে এনার্জি বজায় থাকবে। ফল খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। ফল খেতে না পারলেও ফলের রস অন্তত খাবেন। এটিও আপনার শরীরের জন্য খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+