Benefits of Fennel: ওজন কমানো থেকে হার্ট ভালো রাখতে মৌরির জুড়ি মেলা ভার
এই মশলাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত, কারণ এটি আমরা রান্নার কাজে ব্যবহার করি এবং আমরা মুখশুদ্ধির করার জন্য মৌরি খেয়ে থাকি। তবে যে শুধু রান্নায় স্বাদ বাড়ায় তা নয়, এটি খেলে শরীর সুস্থ থাকে।
হজমশক্তি বাড়বে। এমনকি ওজনও আপনার নিয়ন্ত্রণে থাকবে। জানুন মৌরির উপকারিতা সম্পর্কে।

- হজম শক্তি বাড়ায়
আপনি যদি হজমশক্তি বাড়াতে চান তাহলে নিত্যদিন মৌরি খান। মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার সঙ্গে আপনার শরীরে অনেক সময় তেল মশলা খাওয়ার কারণে অস্বস্তি হয়, তা থেকেও কিন্তু মুক্তি পাবেন। এতে গ্যাস্ট্রোইনটেক্সটাইল থাকে। এগুলি আপনার শরীরকে সুস্থ রাখে। শুধু তাই নয়, এগুলি খেলে আপনার বদহজম হবে না।
- মুখের দুর্গন্ধ দূর হবে
মৌরি রোজ যদি আপনি চিবিয়ে খান তাহলে আপনার মুখ ভালো থাকবে অর্থাৎ মুখশুদ্ধি হিসেবেও মৌরি আমরা খেয়ে থাকি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। এটি খেলে আপনার মুখে যদি কোনও দুর্গন্ধ থাকে তা কমে যাবে। তাছাড়া মুখে যদি কোন ব্যাকটেরিয়া জন্মায় তার থেকেও মুক্তি মিলবে। শুধু তাই নয়, দাঁত ভালো রাখবে মৌরি।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
ওজন নিয়ন্ত্রনে রাখতে মৌরি খাওয়া খুব দরকার। মৌরি যদি চিবিয়ে খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। আবার অনেকে মৌরি দিয়ে চাও কিন্তু খেয়ে থাকেন। এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ এতে শরীর খুব ভালো থাকবে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে থাকবে। মৌরি চাও খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- হার্ট ভালো রাখতে এটি খান
হার্ট ভালো রাখতে নিত্যদিন মৌরি খেতে পারেন আপনিও। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মৌরি খাওয়া দরকার। যদি আপনি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে চান, স্ট্রোকের সম্ভাবনা কমাতে চান, তাহলে নিত্যদিন অল্প করে হলেও মৌরি খান।
- পিরিয়ডসের ব্যথা কমবে
পিরিয়ডসের ব্যথার সময় পেটে ব্যথা হয় অনেকের। তারা কিন্তু মৌরি খেতে পারেন। এটি আপনার পেট ঠাণ্ডা রাখবে। পিরিয়ডসের সময়ে যদি আপনার শরীরে অস্বস্তি হয় তাহলে মৌরি চা খান। এটি খেলে আপনার শরীর অনেকটাই ভালো থাকবে এবং ঘুমও ভালো হবে।
- শ্বাস-প্রশ্বাস ভালো ভাবে নিতে পারবেন
যদি আপনি শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে চান তাহলে নিত্যদিন মৌরি খান। এতে আপনার সর্দি কাশি কমে যাবে। কারণ, মৌরি ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।












Click it and Unblock the Notifications