Benefits Of Cinnamon: দারচিনি খেয়ে কঠিন রোগকে রাখুন বশে, কীভাবে খাবেন

দারচিনি এই নামটি সঙ্গে আমাদের বাড়ির মা ঠাকুমাদের সকলেরই পরিচয় রয়েছে। কারণ এটি রান্নার কাজে বিশেষত ব্যবহার করা হয়। বহু যুগ ধরেই দারচিনি মশলার প্রচলন রয়েছে। শ্রীলঙ্কাতেই এই মশলা চাষও হয়। দারচিনি হল গাছের ছাল, মূলত দু’ ধরনের দারচিনি হয়, একটি সিলন ও আরেকটি ক্যাসিয়া।

সিলন দারচিনি পুষ্টিকর, এর পুষ্টিগুণ বেশি বলে মনে করেন সকলে। তবে শুধু স্বাদ ও গন্ধের জন্যই যে দারচিনি ব্যবহার করা হয় তা নয়, স্বাস্থ্যের জন্যও কিন্তু দারচিনি খাওয়া খুব ভালো। চিকিৎসকেরা বলছেন, যদি আপনি রোজ সকাল বেলা ঘুম থেকে উঠে দারচিনি খান, তাহলে কিন্তু আপনার শরীর খুব ঝরঝরে থাকবে। দারচিনি খেলে শরীরে কী কী উপকারে কাজে লাগে, দেখুন।

Benefits Of Cinnamon

হজমশক্তি বাড়াতে দারচিনি খান

যদি আপনি আপনার হজম শক্তিকে আরও উন্নত করতে চান তাহলে নিত্যদিন দারচিনি খেতে পারেন। এতে আপনার পেট ফাঁপা, পেট ফোলা, গ্যাস অম্বলের সমস্যা হবে না। খাবার হজম ভালো হবে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি দারচিনি খেতে পারেন। তাই ডায়াবেটিস রোগীরা নিত্যদিন দারচিনি খেতে পারেন। সেই সঙ্গে আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখত চান তাহলে দারচিনি খেতে পারেন।

স্মৃতিশক্তি বাড়াতে দারচিনি খান

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে দারচিনি খেতে পারেন, এতে আপনার স্মৃতিশক্তি অনেকটাই বাড়বে। যাদের অ্যালঝাইমা রোগ রয়েছে তারা দারচিনি খেতে পারেন, কারণ দারচিনিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট । এটি খেলে আপনার নানান রোগ বসে থাকবে।

হার্ট ভালো রাখতে দারচিনি খান

হার্ট ভালো রাখতে চান বা হার্ট অ্যাটাকে দূরে রাখতে চান তাহলে নিত্যদিন জলে ভিজিয়ে দারচিনি খান। এতে কোলেস্টেরলের মাত্রাও কমবে।

Benefits Of Cinnamon

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে দারচিনি খেতে পারেন। কারণ দারচিনিতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল যৌগ থাকে, যা আপনার যেকোন ভাইরাস থেকে দূরে রাখতে সক্ষম।

ত্বক ভালো রাখতে দারচনি খান

যদি আপনি আপনার ত্বককে ভালো রাখতে চান তাহলে দারচিনি খান। যে ব্যক্তি রোজ রাতে জলে দারচিনি ভিজিয়ে খান তা কিন্তু শরীরের জন্য খুব ভালো , এতে সুস্থ থাকবেন রোজ।

ক্যানসার রোগের ঝুঁকি কমে

ক্যানসার ঝুঁকি কমাতে আপনি দারচিনি খেতে পারেন। দারচিনি অন্ত্রে ক্যানসার রোগের ঝুঁকি কমায়।

কীভাবে খাবেন

১ বা ২টি দারচিনি গুঁড়ো করুন, তাতে খানিকটা জল দিন। দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন এভাবে আপনি দারচিনি খেতে পারেন আবার লেবু, মধু দিয়েও দারচিনি খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে ওজন অনেকটাই নিয়ন্ত্রনে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+