Benefits of Chilli: ওজন থেকে বাতের ব্যথা কমাতে রোজ খান কাঁচা লঙ্কা
কাঁচালঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। কাঁচা লঙ্কা ছাড়া আমরা রান্নার কথা ভাবতেই পারি না। কারণ কাঁচা লঙ্কা ছাড়া যদি রান্না করা হয়, তাতে কিন্তু একদমই স্বাদ বাড়ে না। ঝাল, নুন, মিষ্টি রান্নায় সমপরিমাণে না থাকলে রান্নার স্বাদ কিন্তু কখনোই বাড়ে না।
তবে এই কাঁচা লঙ্কা শুধু স্বাদ বাড়ানোর জন্য যে ব্যবহার করা হয় তা কিন্তু নয় একদমই নয়। যদিও যারা ঝাল খেতে পারেন না অনেকেই কিন্তু রান্নায় কাঁচা লঙ্কা দেন না, তবে এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। কারণ,কাঁচা লঙ্কাতেও রয়েছে অনেক পুষ্টিগুন। জানুন কাঁচা লঙ্কাতে কী পুষ্টিগুন রয়েছে।

স্বাদ বাড়াতে কাঁচা লঙ্কা কাজে লাগে
রান্নার স্বাদ বাড়াতে কাঁচা লঙ্কা কাজে লাগে। তাছাড়াও রান্না করার পরে যদি কাঁচা লঙ্কা চিড়ে রান্নায় দেওয়া যায় তাহলে রান্নার গন্ধই কিন্তু বদলে যায়। বেশ সুগন্ধ বেরোয়।
কাঁচা লঙ্কায় থাকে অনেক পুষ্টিগুন
কাঁচা লঙ্কা হল পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই এবং এ থাকে। তাছাড়াও রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন খনিজ। এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। তাই নিত্যদিনের খাদ্য তালিকায় অবশ্যই কাঁচা লঙ্কা রাখবেন।
ওজন নিয়ন্ত্রণে কাঁচা লঙ্কা খান
শরীরে মেটাবলিজম বাড়াতে কাঁচা লঙ্কার জুড়ি মেলা ভার, কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ক্যাপাসাইনিন থাকে। তাই এটি ক্যালোরি কমাতে পারে, তাহলে আপনি কাঁচালঙ্কা খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন।
বাতের ব্যথা
যদি আপনি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাঁটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন। আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে। অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেন, খাবার পাতে অল্প করে খান। এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো।

অন্ত্র ভালো রাখতে লঙ্কা খান
কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে মাইক্রোবায়েম রয়েছে। যা আপনার অন্ত্রকে ভালো রাখতে সক্ষম। কাঁচা লঙ্কা খেলে আপনার হজম খুব ভালো হবে এবং শরীরও সুস্থ থাকবে। সেই সঙ্গে সতেজ থাকবে।
পেট ভর্তি থাকবে
মশলাদার খাবারের সঙ্গে যদি আপনি একটা কাঁচা লঙ্কা খান, তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে। কারণ কাঁচালঙ্কা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং বেশি অনেকক্ষণ পেট ভরা থাকে। খিদে কিন্তু বেশি পাবে না। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডায়েটে একটি করে কাঁচা লঙ্কা আপনি রাখতেই পারেন।
গ্যাস, অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন
যাদের অ্যাসিড, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তারা কিন্তু কাঁচা লঙ্কা একটি করে রোজ খেতে পারেন। এটি আপনার খাবার খুব দ্রুত হজম করবে এবং থেকেও অ্যাসিড থেকে মুক্তি মিলবে।
মুখের স্বাদ ফিরবে
যদি জ্বর হওয়ার কারণে মুখে স্বাদ না থাকে, তাহলে আপনি কিন্তু কাঁচা লঙ্কা খেতেই পারেন। এটি খেলে আপনার মুখের স্বাদ ফিরবে। সেই সঙ্গে খাবারের স্বাদও ফিরবে।












Click it and Unblock the Notifications