Benefits of Cashew: রোজ কাজুবাদাম খেলে ওজন বাড়ে না কমে? জানুন কাজুর গুনাগুণ সম্পর্কে
সন্ধ্যায় দু-চারটে কাজুবাদাম অনেকেই খেয়ে থাকেন, আবার অনেকে কাজু খেতে ভালোবাসেন বলে মুঠো মুঠো খান। পায়েস হোক কিংবা গরম দুধে, কাজুর জুড়ি মেলা ভার। আবার অনেকেই কিন্তু মাংসের যেকোন রান্নায় বা চিকেন চাপের মতো রান্নায় কাজু বাটা দিয়ে থাকেন। এতে খাবার স্বাদও কিন্তু বাড়ে। তবে অনেকেই বলেন কাজু খেলে প্রচুর পরিমাণে ওজন নাকি বাড়তে থাকে।
বিশেষজ্ঞদের মতে, কাজুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। চিকিৎসকেরা বলছেন, কাজুতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট বা গুড ফ্যাট। এই ফ্যাট হার্টের জন্য খুব ভালো। অল্প পরিমাণে কাজু আপনি খেতে পারেন। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে যা আপনার হার্ট ভালো রাখতে সক্ষম। কাজু খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো।

কী কী উপাদান রয়েছে কাজুতে
কাজুতে প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক থাকে, হাড় ভালো রাখতেও কাজুর জুরি মেলা ভার।
কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে কাজু খেলে
কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সক্ষম। আপনি নিত্যদিন কাজু খেতে পারেন, তবে তা পরিমানে অল্প। শরীরে এইচ ডি এলের মাত্রা বানাতে সাহায্য করে, তবে কখনোই অতিরিক্ত কাজু খাবেন না।

রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়
কাজুতে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন, খনিজের মতন যৌগ থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। এটি আপনার খাবারকে খুব তাড়াতাড়ি হজম করাবে। সেই সঙ্গে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে থাকে।
ওজন নিয়ন্ত্রণে থাকবে
কাজুতে ফাইবার থাকে, তাই কাজু খেলে আপনার হজম হবে ভালো, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। এতে প্রোটিন থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। ই ফাইবার রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে করে।
যদি আপনি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে কাজু খেতে পারেন। কারণ কাজুতে প্রোঅ্যান্থোসায়ানিডিন নামে এক প্রকার ফ্ল্যাভোনল থাকে, যা আপনার টিউমার কোষকে প্রতিরোধ করে, তাই কাজু খেলে ক্যানসার রোগের ঝুঁকি অনেক কমবে।












Click it and Unblock the Notifications