Benefits Of Avocado: আপনি কি জানেন অ্যাভোকাডো ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে?

অ্যাভোকাডো এই ফলটির নাম সকলেই কমবেশি শুনেছেন। এই ফলটি কিন্তু প্রচুর উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে। এই ফল খেলে বিভিন্ন ভাইরাস ও রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই ফলটি দেখতে সবুজ রঙের হয়, ভেতরে একটি বড় দানা থাকে। চিকিৎসকেরা বলছেন, এই ফল হার্টের রোগীদের জন্য খুব ভালো। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই অ্যাভোকাডো ফল।

এই ফলটি খেতে কিন্তু খুব সুন্দর। সকালের ব্রেকফাস্টে আপনি যদি অর্ধেক করেও অ্যাভোকাডো খান তাহলে আপনার শরীরে অনেক উপকারে কাজে লাগবে। জানুন এই ফলের উপকারিতা সম্পর্কে।

Avocado

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এটি খান

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ই, সি, ফ্লোলেট, ম্যাগনেসিয়াম , পটাশিয়াম থাকে, খুব কম পরিমাণে ক্যালোরি থাকে, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা কিন্তু নিত্যদিন এটি খেতে পারেন।

হার্টের রোগ থেকে মুক্তি পেতে এই ফল খান

চিকিৎসকেরা বলছেন, যারা হার্টের রোগে ভুগছেন বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাইছেন তারা কিন্তু রোজ একটা করে অ্যাভোকাডো খান। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি রোজ এই ফল খান তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরলের মাত্রা ও অনেক কমে।

ত্বক ভালো রাখতে এটি খান

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ত্বককে ময়েশ্চারাইজার রাখতে অ্যাভোকাডোর জুরি মেলা ভার। তাছাড়া ত্বককে উজ্জ্বল রাখতেও আপনি রোজ অ্যাভোকাডো খেতে পারেন।

কোলেস্টেরলের মাত্রা কমাতে এটি খান

অ্যাভোকাডোতে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, ফাইবার থাকে। যা আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক।

Avocado

রক্তচাপ

এই ফলে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, তাছাড়া এটিতে রয়েছে পটাশিয়াম, এটি থাকার কারণে রক্তচাপের মাত্রা অনেকটাই কমিয়ে দেয়।

চোখের জন্য খুব উপকারী অ্যাভোকাডো, কারণ ক্যারোটিনের লুটনের পরিমাণ খুব বেশি থাকায় বয়সকালে চোখের সমস্যা অনেকেরই হয়, তাই বয়স্ক ব্যাক্তিরাও কিন্তু এই ফল খেতে পারেন।

স্ট্রোকের হওয়ার সম্ভাবনা কমে

অ্যাভোক্যাডো খেলে আমাদের স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। প্রত্যেকদিনের ডায়েটে অ্যাভোক্যাডো থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাই আজ থেকে আপনিও এই উপকারী ফলটি খাওয়া শুরু করে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+