ভ্যাপসা গরম পড়ার আগে এসি কিনবেন ভাবছেন? কেনার আগে মনে রাখুন এগুলি
হালকা গরম পড়তে কিন্তু শুরু করে দিয়েছে। আসছে ভ্যাপসা গরম! এখন থেকেই কিন্তু গরমের ভয়ে ঘরের বাইরে বেরোতে চাইচ্ছেন অনেকে। আর যে কারণে সকলেই কিন্তু এই গরম থেকে নিস্তার পেতে বাড়িতে এসি লাগাবার কথা ভাবছেন।
এই এসি কেনার আগে আপনাকে কিছু জিনিসের ওপর বিশেষ নজর রাখতে হবে। না হলে কিন্তু আপনিও ঠকবেন। আপনি কি জানেন, এসি কেনার আগে আপনাকে কোন কোন জিনিসের দিকে নজর দিতে হবে।

কোন এসি কিনবেন
এসি কেনার আগে প্রথমেই আপনাকে ভাবতে হবে আপনি উইন্ডো এসি নেবেন, না স্পিল্ট এসি কিনবেন। উইন্ডো এসি লাগালে ঘরের একটা জানালা বন্ধ হয়ে যাবে। আর এসি বন্ধ থাকলে ঘরে আলো বাতাস ঢোকার সম্ভাবনা অনেক কম থাকে। আপনি যদি স্প্লিট এসি কেনেন, তাহলে কিন্তু কম্প্রেসারটাই কিন্তু ঘরের বাইরে থাকবে। তাই দেওয়ালের যে কোন অংশে লাগাতে পারবেন। এই এসির জন্য কিন্তু আপনাকে ঘরের দেওয়াল ভাঙতে হতে পারে। দামের দিক থেকে যদি বিচার করেন তাহলে উইন্ডো এসি দাম স্প্লিট এসির থেকে খানিকটা কম। যাদের ঘরের আয়তন ছোট, তাদের জন্য কিন্তু উইন্ডো এসি ভালো।
ঘরের আকার অনুযায়ী কিনুন
ঘরের আকার অনুযায়ী এসি কিনুন। আপনার ঘরের আকার বেশি বড় হলে আপনি তেমন এসি কেনুন। কত টনে এসি কিনবেন তা ঘর অনুযায়ী কিনবেন। গরমকালে সকলের বাড়িতেই কিন্তু ইলেকট্রিক বিল একটু বেশি থাকে। তাই যাতে আপনার বিদ্যুৎ খরচ একটু কমে সেদিকেও নজর রাখতে হবে।
রেটিং দেখে কিনুন
BEE স্টার রেটিং দেখে তবেই কিন্তু এসি কিনবেন। গরমকালে সকলের বাড়িতে কিন্তু গরমে ইলেকট্রিকের খরচ বাড়ে। পাঁচ স্টার এসি কিনলে কম বিদ্যুৎ খরচ কম হয়। ৩ স্টার সস্তার, তবে বিদুতের বিল বেশি আসে। যদি আপনি সারাদিন এসি চালানোর পরিকল্পনা থাকে, তাহলে ৫ স্টার এসি কিনতে পারেন।
কত টনের এসি কিনবেন
যদি আপনার ঘরের আকার ১২০ বর্গফুট হয়, তাহলে ১ টনের এসি ভালো হবে। ১৮০ বর্গফুটের ঘর হলে ১.৫ টনের এসি ভালো, ২০০ বর্গফুট বা তার বেশি বড় ঘর হলে ২ টনের এসি কিন্তু উপযুক্ত হবে। কম টনের এসি হলে আপনার ঘরে কিন্তু ততটা ঠান্ডা হবে না। কারণ ঘরের অনুযায়ী কিন্তু এসি ঠান্ডা থাকে।
ইনভার্টার এসি কী কিনবেন?
বর্তমানে বাজারে কিন্তু বেশ ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে। যদিও এটি কোনও ভাবেই ইনভার্টার ব্যাটারির মতো নয়। বাড়িতে কারেন্ট না থাকলে এটি কিন্তু আপনাকে কোনও ভাবেই সাহায্য করবে না। সাধারণ এসিতে কমপ্রেসারটি শুধুমাত্র ফুল ক্যাপাসিটিতেই চলতে পারে। ফলে ঘর প্রয়োজন মতো ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায় কমপ্রেসার। কারণ এই এসিতে কমপ্রেসারটি কম ক্যাপাসিটিতে চলে।












Click it and Unblock the Notifications