Ayurveda For Hair Loss: চুল পড়া কমাতে, আরও মজবুত করতে মানুন এই আয়ুর্বেদিক টিপসগুলি

Ayurveda For Hair Loss: চুল পড়ার সমস্যায় আমরা সকলেই কমবেশি ভুগে থাকি, তা শীতকাল হোক কিংবা বর্ষাকাল। তবে সবসময়ই যে খুশকির জন্য চুল পড়বে তা কিন্তু নয়। এমন অনেকেই রয়েছেন যাদের চুল পড়তে পড়তে মাথায় টাক পর্যন্ত পড়ে যায়। যে কারণে আয়রনের অভাব হতে পারে, পেটের নানান সমস্যা হতে পারে।

যদি আপনি সঠিক সময় চিকিৎসা গ্রহণ না করেন তাহলে কিন্তু নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। যদি আপনিও এই সমস্যায় ভোগেন তাহলে আপনিও এই আয়ুর্বেদিক টিপসগুলি মেনে সহজেই আপনার চুল পড়া রোধ করতে পারেন।

Ayurveda For Hair Loss

কেন চুল উঠে যায়

চুলে উঠে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে আয়োডিনের অভাব, সঠিক সময়ে খাওয়া-দাওয়া না করা, আবার অনেকক্ষণ রাত পর্যন্ত জাগলে, মানসিক চাপ হলেও অনেক সময় কিন্তু চুল পড়ে যায়, তারপর যদি আপনার জল ভালো না হয় বা প্রচুর পরিমাণে মাথায় ধুলোবালি জমে সেই কারণে অনেক সময় চুল পড়ে যায়।

যদি আপনি চুল পড়া কমাতে চান তাহলে আয়ুর্বেদিক স্বাস্থ্য বলা হচ্ছে, আপনি মাথায় তেল ম্যাসেজ করতে পারেন। এটি আপনার মাথার রক্ত সঞ্চালন ভালো হবে। চুল আরোও ভালোভাবে মাথায় গজাবে, চুলের গোড়া কখনোই ক্ষতিগ্রস্ত হবে না।

নারকেল তেল, তিলের বীজের তেল মাথায় মালিশ করা খুব ভালো। এতে আপনার মাথার ত্বকও খুব ভালো থাকবে। মাথার প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় শক্ত হবে , যাতে আপনার চুল কখনো পড়ে যাবে না। সেইসঙ্গে আপনার স্নায়ু খুব ভালো কাজ করবে।

ভৃঙ্গরাজ তেল

আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে, চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ হল এমন একটি প্রাকৃতিক উপাদান, যা আপনার চুল পড়া কমাবে এবং চুল বাড়াতে সাহায্য করে। এই তেলটা চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করুন। সারারাত রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন।

শিকাকাইয়ের তেল

শিকাকাইয়ের মধ্যে ভিটামিন এ, সি, কে এবং ডি রয়েছে। শিকাকাই চুল ও স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে। এই তেল দিয়ে আপনি সপ্তাহে দু’বার স্ক্যাল্প ও চুলে মালিশ করতে পারেন। এই তেল মাথায় মাখলে মাথার ত্বক ভালো থাকবে।

ব্রাহ্মি ভৃঙ্গরাজ তেল

এই তেল মাথায় মাখা খুব ভালো খুব ভালো। মাথায় চুল গজাতে সাহায্য করে এই তেল। আর্থ্রাইটিস এবং পিঠের ব্যথা কমাতে চিকিৎসকেরা এই তেল মাখার পরামর্শ দিয়ে থাকেন।

Ayurveda For Hair Loss

শিরোলেপা হেয়ার প্যাক

এই হেয়ার প্যাক আপনি যদি চুলে মাখেন তাহলে আপনার মাথা ঠাণ্ডা থাকবেন। খুশকি কমাতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই তেল। মাইগ্রেন, মাথাব্যথা, অনিদ্রা কমাতে এই তেল মাথায় মাখা খুব ভালো।

কীভাবে রাখবেন চুল পরিষ্কার

যদি আপনি আপনার চুল ওঠা কমাতে চান এবং চুলকে পরিষ্কার রাখতে চান তাহলে ক্লিনজার মাথায় মাখুন, তবে দোকান থেকে ক্লিনজার কিনে এনে মাথায় মাখা একদমই ভালো নয়, এতে অনেক সময় চুল উঠে যাওয়া সম্ভাবনা থাকে। এই ঘরোয়া জিনিস দিয়েই আপনি মাথার চুল পরিষ্কার রাখতে পারেন।

অ্যালোভেরা

অ্যালোভেরার তেল মাথায় লাগাতে পারেন, এটি আপনার মাথা ঠান্ডা রাখবে। মাথায় চুলকানি, ফুসকুড়ি হওয়া থেকেও আপনি বাঁচবেন।

হিবিকাস

হিবিকাস পাতা ও ফুল একসঙ্গে পেস্ট করে সেটিতে আপনি মাথায় মাখতে পারেন। এটি আপনার নতুন করে চুল গজাবে এবং চুল ভালো রাখবে।

আমলকি

আমলকি, রিঠা, শিকাকাই একসঙ্গে পেস্ট করে মাথায় মাখলে আপনার চুল খুব পরিষ্কার থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+