শীতকালে বাসন পরিষ্কার করার সময় এই উপায়ে ঠান্ডা জল এড়িয়ে চলুন
ডিসেম্বর মাস পরতেই শীত কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। এই সময়ে তাপমাত্রা ক্রমশ কমছে। এই সময়ে জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর এই শীতের মরসুমে জলে হাত দেওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায়।
তবে এই সময় সকলেই কিন্তু সর্দি, কাশির সমস্যায় ভোগেন। কারোর হাত ফোলে, কেউ বা চুলকানি সমস্যাতেও ভোগেন। শীতকালে বাসন ধোয়ার কাজ খুব সাবধানে করা দরকার। এই শীতকালে জলে হাত দিয়ে বাসন ধুতে সকলেরই কিন্তু খুব কষ্ট হয়।

যদি আপনি এই টিপসগুলি মেনে চলেন তাহলে বাসন পরিষ্কার করা একদমই সমস্যার হবে না । ঠান্ডা জল থেকেও আপনি মুক্তি পাবেন। কীভাবে আপনি বাসন মাজতে গিয়ে ঠান্ডা জল থেকে রেহাই পাবেন আপনি, জানুন।
- গ্লাভস ব্যবহার করুন
এই শীতের মরসুমে হাতে গ্লাভস ব্যবহার করুন। যখন আপনি ঠান্ডা জলে হাত দেবেন, অবশ্যই গ্লাভস পরবেন তাহলে দেখবেন বাসন ধোঁয়ার সময় আপনার কষ্ট হবে না। ভালো মানের গ্লাভস কিনবেন। একটু মোটা ধরনের কিনবেন। তাহলে দেখবেন বারবার আপনাকে গ্লাভস কিনতে হচ্ছে না।
এতে কিন্তু বাসনও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর স্ক্রাবার গ্লাভস ব্যবহার করলে ঠান্ডা জল হাতে লাগলে আপনার কোনও সমস্যা হবে না। এদিকে আপনার বাসনও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে।
- বেশি বাসন ফেলবেন না
শীতের মরসুমে বাসনের স্তুপ করা এড়িয়ে চলুন। অনেক বাসন ব্যবহার করার সঙ্গে সঙ্গেই নোংরা হওয়ার সঙ্গে সঙ্গেই মেজে ফেলুন। আপনি যে পাত্রে রান্না করবেন সেখানেই খাবার রাখুন। সেখান থেকেই খাবার আপনি অন্য কাউকে পরিবেশন করুন। এতে আপনার অযথা বেশি বাসন পড়বে না।
- পোড়া বাসন
যে বাসনগুলো রান্না করার সময় দেখবেন পুড়ে গেছে বা দাগ হয়েছে, সেগুলি তখনই মাজবেন না। একটি বড় পাত্রে জল নিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখুন। যদি পারেন বেকিং সোডা, নুন আর লেবু দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এতে দেখবেন আপনার সেই বাসন থেকে দ্রুত পোড়া দাগ উঠে গেছে।
- এগুলি ব্যবহার করুন
ঠান্ডা আবহাওয়ায় খাবার দ্রুতই ঠান্ডা হয়ে যায়। যে কারণে আপনাকে খাবার গরম করতে হয়। অনেক সময় খাবার গরম করার সময় বাসন অনেকের পুড়ে যায়। এই দাগ তুলতে তাই স্ক্রাবারের সামান্য নুন, ডিশওয়াশ মিশিয়ে ভালোভাবে বাসন ঘষে নিন। তারপর পোড়া বাসন খুব চকচকে হয়ে যাবে। পারলে বেকিংসোডাও দিতে পারেন। এই উপায়গুলি মেনে আপনি খুব সহজেই শীতকালে বাসন মাজার সময় ঠান্ডা জল এড়িয়ে চলতে পারেন।












Click it and Unblock the Notifications