Dry Fruits: শীতকালে ড্রাই ফুটস এড়িয়ে চলাই শ্রেয়, কিন্তু কেন জানেন?
ইতিমধ্যে হালকা হালকা শীত কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, তার এই শীতের মরশুমে শরীর সুস্থ রাখা খুব দরকার সকলের। এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে কমে না যায় সেদিকেও সকলের খেয়াল রাখা দরকার। এই শীতের সময় শুকনো ফল আমরা সকলেই খেয়ে থাকি।
এই সময় নতুন গুড় দিয়ে পায়েসে দ্রাই ফুটস না দিলে হয়! যেমন কাজু, আখরোট, বাদাম, চিনা বাদাম সবই খেয়ে থাকি। তবে অতিরিক্ত পরিমাণে ড্রাই ফুটস খাওয়া কিন্তু একদমই ভালো নয়। চিকিৎসকেরা বলছেন, শীতকালে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ড্রাই ফুটস খাই তা স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকী এই সমস্যাগুলিতে ভুগতে হতে পারে আপনাকে, দেখুন বেশি পরিমাণে ড্রাই ফুটস খেলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়?

- উচ্চ ক্যালরিযুক্ত
ড্রাই ফুটসের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট থাকে ঠিকই তবে এতে ক্যালোরির পরিমাণও কিন্তু অনেক বেশি থাকে। যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তাহলে কখনই কিন্তু ড্রাই ফুটস খাবেন না। আর যদিও আবার ড্রাই ফুটস খান অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাবার খাবেন। না হলে কিন্তু আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে।
- মিষ্টির পরিমাণ বেশি থাকে
ড্রাই ফুটসের মধ্যে যেমন কিশমিশ, খেজুর থাকে, এগুলোতে কিন্তু মিষ্টির পরিমাণ বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের শীতকালে এগুলি খাওয়া একেবারে খাওয়া উচিত নয়। আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। ঠিকই ওজন বাড়বে। সেই সঙ্গে সুগার হওয়ার সম্ভাবনা থাকবে বা যাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিসের মাত্রা আরও বাড়তে থাকবে। কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে। তাই খাওয়ার আগে অবশ্যই সতর্ক হোন।
- এই সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে
ড্রাই ফুটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে যদি আপনার পেটের সমস্যা থাকে, হজম করতে অসুবিধা হয় বা গ্যাস, অম্বলের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থাকে তাহলে কখনোই খাবেন না। কিন্তু যদি আপনি শীতকালে বেশি পরিমাণে ড্রাই ফুটস খান তাহলে খাবার ভালো ভাবে হজম হবে না। বমি হবে বারবার। তাই যদি আপনি শীতকালে ড্রাই ফুটস নিত্যদিন খান তাহলে অবশ্যই ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications