Arthritis: শীতে বাতের ব্যথায় মাটিতে পা ফেলা দায়, ভরসা রাখুন এই খাবারগুলিতে
শরীরের যেকোনোও ব্যথাই কিন্তু শীতকালে একটু বেশি বাড়ে, আর যদি কেউ আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় ভোগেন তাহলে তো আর কোনও কথাই নেই, এসময় বাতের ব্যথা হলে কিন্তু হাত-পা প্রচন্ড পরিমাণে ফুলে যায়, ব্যথাও কিন্তু বাড়তে থাকে। এমনকি হাঁটাচলা করতেও অসুবিধা হয়।
বাতের ব্যথা কমাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। সেই সঙ্গে এমন কিছু খাবার রয়েছে সেগুলো যদি নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। বাতের ব্যথা থেকেও মুক্তি পাবেন।

- সবুজ শাকসবজি
বাতের রোগীরা নিত্যদিন ব্রকলি ও সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। সেই সঙ্গে প্রোটিনযুক্ত খাবার খাবেন। এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং পুষ্টির অভাব থাকলে শরীরে, সেটিও মিটবে।
- বাদাম, আখরোট
যেকোনোও বাদাম, বীজ, আখরোট ইত্যাদি খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন। এগুলি খেলে আপনার বাতের ব্যথা কমবে। শুধু তাই নয়, এগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো।
- ফাইবারযুক্ত খাবার
বাতের ব্যথা কমাতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনি নিত্যদিন ফাইবারযুক্ত খাবার খান। এগুলি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই সঙ্গে জয়েন্টে ব্যথা কমবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। তবে অবশ্যই মিষ্টি যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।
- ভিটামিন ডি যুক্ত খাবার
ভিটামিন ডি যুক্ত খাবার প্রত্যেকটি মানুষেরই নিত্যদিন খাওয়া উচিত। তাছাড়া শীতকালে যেহেতু সকলের গায়ে একটু কম পরিমাণে সূর্যের আলো লাগে, তাতে অভাব হয় ভিটামিন ডির। আর এই সময়ে বাড়ে বাতের ব্যথা। তাই এই সময় ভিটামিন ডিযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখবেন। যেমন- ডিম, মাশরুম ইত্যাদি খাবার রোজকার খাদ্য তালিকায় রাখা খুব ভালো।
- প্রচুর জল খাবেন
শীতকালে শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এই সময়ে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন। তবে যদি চা খান তাহলে কিন্তু ভেষজ চা খাবেন। তাছাড়া বেশি পরিমানে ক্যাফেইন যুক্ত চা না খাওয়াই ভালো।












Click it and Unblock the Notifications