Arthritis: বাতের ব্যথা থেকে মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই আর্থ্রাইটিস বা বাতের ব্যথার সমস্যায় ভুগছেন, এই ব্যথা খুব কষ্টের। এই ব্যথা হলে হাঁটাচলা পর্যন্ত বন্ধ হয়ে যায় মানুষের। গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে তুলনায় বর্তমান সময়ে এই বাতের ব্যথা কিন্তু ১১৩ শতাংশ বেড়েছে। ২০১৯ সালের রিপোর্ট দেখলে দেখা যাবে সেসময় ৫২৮ মিলিয়নের বেশি মানুষ বিশ্বজুড়ে বাতের ব্যথার সমস্যায় ভুগছিলেন।
এই আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় যে শুধু বয়স্ক ব্যক্তিরা ভোগেন, তা কিন্তু নয়। এটি ব্যথা কিন্তু কম বয়সী ব্যক্তি অর্থাৎ তরুণ সম্প্রদায়ের মানুষেরাও ভোগেন। চিকিৎসকেরা বলছেন, অনিয়মিত জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণেও হয়ে থাকেন। সঠিক সময় না খাওয়ার কারণে আমাদের বাতের ব্যথার সমস্যার ঝুঁকি বাড়ছে।

বেরি জাতীয় ফল
যারা ডায়েট করছেন তারাও কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন। যেমন বেরি জাতীয় ফল, ব্লুবেরি, স্ট্রবেরি এই ফলগুলি তারপর সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি খেলে আপনার জয়েন্টের ব্যথা অনেকটাই কমবে বা আপনার চেহারাও যদি আপনি ধরে রাখতে চান তাহলে নিত্যদিন এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন।
মাছ খান
বাতের ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে নিত্যদিন যুক্ত চর্বিযুক্ত মাছ, প্রোটিন খাবার চেষ্টা করুন। তাহলে আপনি ব্যথা অনেকটাই কমবে। এটি আপনার মস্তিষ্কের জন্য খুব ভালো, এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। তাই ডায়েটে অবশ্যই এই খাবারগুলি রাখতে পারেন।

ব্রকলি
ব্রকলি মূলত শীতকালীন সবজি, ফুলকপির মতন দেখতে হয় এই সবজি। এর রঙ পুরো সবুজ। গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি ব্রকলি খান তার কিন্তু হার্ট অ্যাটাক ও ক্যানসারের ঝুঁকি অনেক কমে। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে। তাই আপনি নিত্যদিন ব্রকলি খেতে পারেন।
অ্যাভোকাডো
অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি বাতের ব্যথায় সমস্যায় ভোগেন তাহলে নিত্যদিন এই ফল খান। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার, মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। এটি আপনার ক্যানসার ঝুঁকি অনেক ক্মিয়ে দেবে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাবে। তাছাড়াও থাকে আন্টি ইনফ্লেন্টরি বৈশিষ্ট্য। এটি খেলে আপনার হাঁটুও ভালো থাকবে এবং জয়েন্টের ব্যথাও অনেক কমবে।












Click it and Unblock the Notifications