Amla Side Effects: কোন কোন রোগে ভুগলে আমলকির রস থেকে দূর থাকতে হয়, জানেন
Amla Side Effects: অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আমলকির রস খেয়ে থাকেন। আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। চুল ও ত্বককে সুন্দর রাখতে আমলকিত জুড়ি মেলা ভার। আমলকি কিন্তু রক্ত পরিষ্কার করতেও কাজে লাগে।
অনেককে রোগীরা রয়েছেন যাদের আমলকি খাওয়া এড়িয়ে চলতে হয়, তা না হলে তাদের নানারকম অসুবিধা শরীরে সৃষ্টি হতে পারে, কারা আমলকির রস খাবেন না, দেখুন।

লিভারের সমস্যা
যে সকল ব্যক্তির লিভারের অসুখে ভুগছেন তাঁরা কখনোই আমলকির রস খাবেন না। এটি খুব ক্ষতিকারক। এটিতে ভিটামিন সি এবং অ্যাসিডিটির পরিমাণ বেশি থাকায় এটি খেলে লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি আপনার লিভার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। লিভার সিরোসিস রোগ হওয়ার সম্ভাবনাও থাকে তাই চিকিৎসকেরা বলছেন, যাদের লিভারের রোগ রয়েছে তারা কখনোই আমলকি খাবেন না।
কিডনির রোগ
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তির কিডনির রোগ রয়েছে তারা কখনোই কিন্তু আমলকির জুস খাবে না। এতে আপনার কিডনির সমস্যাও বাড়তে পারে। শুধু তাই নয়, কারণ আমলকিতে বায়োঅ্যাকটিভ উপাদান থাকে, যা আপনার কিডনির কোষ ও টিস্যুর ক্ষতি করতে পারে। তাই যে সকল ব্যক্তি কিডনির রোগে আক্রান্ত তারা কখনোই এই রস খাবেন না।

কেন খাবেন না এই রস
যে সকল ব্যক্তির রক্তচাপের মাত্রা অনেক কম তাদের কিন্তু আমলকির রস খেতে ডাক্তারা বারণ করছেন হাইপারটেনশনের রোগী কিন্তু আমলকির রস সবথেকে বেশি খেয়ে থাকেন। তবে চিকিৎসকেরা আমলকির রস যেকোন ব্যক্তিকেই বেশি পরিমাণে খেতে বারণ করছেন।
গর্ভাবস্থায় আমলকির রস খাওয়া ভালো?
গর্ভাবস্থায় আমলকির রস খেলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমলকির টক জাতীয় ফল। এটি আপনার পেট আরোও ফুলিয়ে দিতে পারে। গ্যাস, অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে প্রস্রাবের পরিমাণও প্রচুর পরিমাণে বাড়ে। আবার শরীর ডিহাইড্রেট হতে পারে। তাই গর্ভবস্থায় আমলকির রস খায় একদমই খাওয়া ভালো না।












Click it and Unblock the Notifications