গরমে এসি ছাড়া থাকতে পারছেন না, জানেন কতটা ক্ষতি করছেন শরীরের?

গরমে প্রায় সকলের বাড়িতেই কিন্তু এসি চলছে। কারণ শুধু পাখার হাওয়াতে রাতে ঘুমোনোর দায় হয়ে পড়ছে সকলের। তাই এসি ছাড়া রাতে ঘুমানো একদমই যায় না।

তবে আপনি কি জানেন এই এসি আপনার শরীরের কতটা ক্ষতি করছে। বিশেষজ্ঞরা বলছেন, সব সময়ে এসিতে থাকলে আপনার শরীরে নানান সমস্যা দেখা দেবে। জানুন কোন কোন সমস্যার মধ্যে পড়বেন আপনি।

air conditioner

  • শরীর ডিহাইড্রেট হয়ে যায়

শরীরকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই এসি চালিয়ে ঘুমোলে আপনার শরীরে নানান সমস্যা হবে। যা বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। যা আপনার শরীরকে ক্রমশ জলশূন্য করে দেবে। তাই আগেই সাবধান হোন। যেহেতু এসিতে থাকলে আপনার শরীর ঠান্ডা থাকবে। সেহেতু আপনি কম পরিমাণে জল খাবেন। তখন কিন্তু আপনার শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকবে।

  • চোখ ও ত্বকের ক্ষতি

এসিতে বেশিক্ষণ সময় কাটালে চোখ ও ত্বকের ক্ষতি হয়। ত্বকের আর্দ্রতা হারাতে শুরু করে। যা ক্রমশ ফ্যাকাশে হতে থাকে। তাই অতিরিক্ত এসি ব্যবহার বন্ধ করুন। এমনকি চোখের ওপর খারাপ প্রভাব পড়ে। চোখ শুকিয়ে যেতে থাকে। যা চোখের জন্য একদমই ভালো নয়।

  • শ্বাসকষ্টের সমস্যা হয়

যারা সবসময় এসিতে থাকছেন তাদের কিন্তু শ্বাসকষ্টের মতন সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা কখনোই এসিতে থাকবেন না। এতে আপনাদের কাশি, হাঁচির মতো অস্বস্তিকর সমস্যা দেখা দিতে পারে। আবার যেসকল ব্যক্তি অ্যালার্জি বা হাঁপানির সমস্যায় ভুগছেন তারা এড়িয়ে চলুন এসি।

  • মাথা ব্যথা

যদি আপনি সব সময় এসিতে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার মাথা যন্ত্রণার সমস্যায় ভুগতে হতে পারে। এমনকি অবসাদে পর্যন্ত ভোগেন অনেকে। যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাঁরা কিন্তু কখনোই এসিতে থাকবেন না। এতে আপনার শরীর খারাপ হতে পারে।

  • বাতের ব্যথা

যাদের বাত বা আর্থরাইটিসের ব্যথা রয়েছে তাঁরা কখনোই এসিতে থাকবেন না। কারণ এতে আপনার ব্যথা আরও বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+